indiahood
indiahood

বিকেলে বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গেও দুর্যোগ, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

3 weeks ago

প্রীতি পোদ্দার, কলকাতা: রথযাত্রার গোটা দিন জুড়ে, কখনও জোরে, কখনও ঝিরঝিরে বৃষ্টি হয়েই গিয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal) বেশির ভাগ জেলায়। আজও সেই বৃষ্টির হাত থেকে রেহাই পাওয়া যায়নি। সকাল থেকেই কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গ রোদ-মেঘের খেলা চলছে। বিকেলেও বাড়বে বৃষ্টি। তবে আশা করা যাচ্ছে, আগামীকাল (Weather Tomorrow) থেকে আপাতত টানা বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত বৃষ্টি হবে কয়েকটি জেলায়।

আজও থাকবে বৃষ্টির সম্ভাবনা

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আজও বিকেলের দিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায়। এছাড়াও দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ -সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে বইবে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। তবে আশঙ্কা করা হচ্ছে আগামীকাল অর্থাৎ শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

আরও পড়ুন: SIR তালিকা থেকে বাদ পড়লেও দিতে হবে রেশন, রাজ্যকে কড়া বার্তা সুপ্রিম কোর্টের

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শনিবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতদিন উত্তর ও পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বৃষ্টি হচ্ছিল দফায় দফায়, কিন্তু এবার বদলে গিয়েছে নিম্নচাপের গতিপথ। বর্তমানে সেই নিম্নচাপটি ওড়িশার দিকে সরে গিয়েছে। এর ফলে ওড়িশা-সংলগ্ন কয়েকটি জেলা ছাড়া আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে। তবে টানা বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

আরও পড়ুন: মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ আর্থিক সাহায্য ঘোষণা রেলের

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও উত্তরবঙ্গে এখনই দুর্যোগ থেকে রেহাই পাওয়ার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। আগামী চার-পাঁচ দিন উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তার ফলে পাহাড়ি রাস্তায় কোথাও কোথাও ধস নামার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদহে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আগামী দু’তিন দিন।

Click here to Read More
Previous Article
সোনম ওয়াংচুকের অনশনকে সমর্থন করে বিধানসভায় ধর্না কালীঘাট তৃণমূলের
Next Article
কিচ্ছু করতে পারবে না পুলিশ! অভিষেককে বিরাট স্বস্তি দিল হাইকোর্ট

Related আবহাওয়া Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment