indiahood
indiahood

কলকাতা থেকে দিল্লি, মুম্বাই, পুরী! চালু হল বিলাসবহুল বাস পরিষেবা, জানুন ভাড়া

3 weeks ago

সৌভিক মুখার্জী, কলকাতা: এবার থেকে দিল্লি, চেন্নাই, মুম্বাই বা পুরী যেতে ট্রেন বা ফ্লাইটের টিকিটের জন্য অপেক্ষা করতে হবে না। সরাসরি কলকাতা থেকে বিলাসবহুল বাসে চেপেই যাওয়া যাবে এই সমস্ত শহরে। আজ পরিবহন মন্ত্রী অর্জুন সিংয়ের নেতৃত্বে কলকাতা থেকে এই চার রুটে বাস পরিষেবা (Bus Service) চালু হল। জেনে নিন কোন রুটে কত ভাড়া আর বাসের সুবিধা।

কোন কোন রুটে নতুন বাস এবং ভাড়া কত?

প্রসঙ্গত, এবার শ্যামলী পরিবহনের তরফ থেকেই এই বাস চালু করা হয়েছে। জানা গিয়েছে, কলকাতা-দিল্লি রুটে ভাড়া পড়বে ২৫০০ থেকে ৩০০০ টাকা, কলকাতা-বেঙ্গালুরু রুটে ভাড়া পড়বে ৪৫০০ টাকা মাথাপিছু এবং সময় লাগবে মোটামুটি ৩৫ ঘণ্টার মতো। কলকাতা-চেন্নাই রুটে ভাড়া লাগবে ৪৭০০ টাকা আর কলকাতা-পুরী ভলভো স্পেশাল বাস চালু হচ্ছে, যেখানেও ১৫০০ থেকে ২০০০ টাকা ভাড়া লাগবে মাথাপিছু, এবং ৮ ঘণ্টা সময় লাগবে।

তবে বিলাসবহুল এই বাসগুলিতে রয়েছে বায়ো টায়লেটের সুবিধা। পাশাপাশি বালিশ, চাদর এবং প্রত্যেকটি আসনে ব্যক্তিগত টিভি স্ক্রিন ও ওটিটি-র সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি স্ন্যাকস, পানীয় জল, চা এবং কফির ব্যবস্থাও করবে সংস্থা। এ বিষয়ে শ্যামলী পরিবহনের ম্যানেজিং ডিরেক্টর জানান, এই পরিষেবায় যাত্রীরা প্রথম শ্রেণীর এসির সমান আরাম পাবে তৃতীয় শ্রেণীর এসির ভাড়ায়। দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের চাহিদা ছিল। অবশেষে তা পূরণ হল।

আরও পড়ুন: ফ্রি ভ্রমণের পর সরকারি বাসে মহিলাদের জন্য আরেকটি বড় পদক্ষেপ সরকারের

এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য থেকে শুরু করে অন্যান্য নেতা এবং পরিবহন মন্ত্রী অর্জুন সিং। এই বাস পরিষেবা উদ্বোধন করে পরিবহন মন্ত্রী জানান, চারটি রুটে বাস পরিষেবা চালু হল। কলকাতা-দিল্লি, কলকাতা-চেন্নাই, কলকাতা-মুম্বাই এবং কলকাতা- পুরী। আগামী দিনগুলিতে আরও নতুন নতুন রুটে বাস চালু হবে। পুরো ভারতবর্ষে ঘোরা যাবে বাসে করেই। সব সুবিধা দেবে সরকার। তবে সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে।

Click here to Read More
Previous Article
ট্রেনের কম্বল, তোয়ালে, চাদর চুরি করলে এবার হবে জেল! কড়া হচ্ছে রেল
Next Article
সিউড়িতে ডিম হাতে তাড়া শতাব্দী রায়কে, কোনোক্রমে বাঁচলেন অভিনেত্রী সাংসদ

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment