indiahood
indiahood

কলকাতায় এবার ককরোচ জনতা পার্টির মিছিল, অনুমতি চেয়ে ইমেল পুলিশকে

2 weeks ago

প্রীতি পোদ্দার, কলকাতা: নিট বিতর্ক নিয়ে দিল্লির গণ্ডি পেরিয়ে দেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে ককরোচ জনতা পার্টির (Cockroach Janata Party) প্রতিবাদ। এমতাবস্থায় আন্দোলনে মানুষের ‘সহযোগিতা’ দেখে দেশের অন্য শহরগুলিতেও কর্মসূচির ডাক দিতে চলেছে সিজেপি। জানা গিয়েছে আগামীকাল অর্থাৎ শুক্রবার কলকাতায় মিছিল (CJP Protest Rally In Kolkata) করার অনুমতি চেয়ে কলকাতা পুলিশের (Kolkata Police) কাছে ইমেল পাঠানো হয়েছে ককরোচ গ্যাং এর তরফে। আর এই খবর প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নয়া বিতর্ক।

মিছিলের অনুমতি চেয়ে ইমেল

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৯ জুলাই কলকাতায় ‘ককরোচ জনতা পার্টি’র কর্মসূচি করতে চেয়ে কলকাতা পুলিশের কাছে একটি ইমেল পাঠান দেদীপ্য গঙ্গোপাধ্যায় নামে এক ব্যক্তি। তিনি নিজেকে ককরোচ জনতা পার্টির সদস্য হিসাবে পরিচয় দিয়েছেন। যদিও তা নাকচ করে দেওয়া হয় পুলিশের তরফে। এরপর গত মঙ্গলবার, ২১ জুলাই কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) এবং যুগ্ম কমিশনার (অপরাধ দমন)-কে ইমেল করে ওই একই ব্যক্তি। ওই ইমেলে আগামী ২৪ তারিখ কলেজস্ট্রিট থেকে রানি রাসমণি পর্যন্ত মিছিল করার অনুমতি চাওয়া হয়। এইরকম পর পর দুটি ইমেল পাওয়ার পরই নড়েচড়ে বসেছে কলকাতা পুলিশ।

CJP Protest Rally In Kolkata

কর্মসূচিতে আহ্বান বার্তা ককরোচ পার্টির

ইমেলে জানানো হয়েছে, শুক্রবার বিকেল ৪টের সময় মিছিলে দেড় হাজার মানুষের জমায়েতের আয়োজন করা হবে। যদিও অনুমতি দেয়নি লালবাজার। তবে চিঠি নিয়ে শুরু হয়েছে তদন্ত। ইমেল বার্তায় সিজেপি অর্থাৎ ‘ককরোচে’র নাম থাকলেও আবেদনকারী ওই সংগঠনের সঙ্গে যুক্ত কি না, তা খোঁজখবর নেওয়া শুরু হয়েছে বলে খবর। ইতিমধ্যেই কলকাতার ছাত্র-যুব সমাজের সকলকেই এই মিছিলে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে বলে দাবি ককরোচ পার্টির। এদিকে কলকাতা পুলিশ সূত্রে খবর, অনুমতি না দেওয়া হলেও মিছিল হতে পারে ধরে নিয়েই তাঁরা পুলিশি বন্দোবস্ত রাখবেন, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না-হয়।

আরও পড়ুন: মুর্শিদাবাদের মর্মান্তিক দুর্ঘটনায় স্বজনহারাদের পাশে মুখ্যমন্ত্রী, করলেন আর্থিক সাহায্য ঘোষণা

প্রসঙ্গত, মেডিক্যাল প্রবেশিকায় (নিট) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে সিজেপি-র ডাকে সংসদ অভিযানকে কেন্দ্র করে সোমবার অশান্ত হয়েছিল দিল্লি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা-সহ একগুচ্ছ দাবিতে শুরু হয় বিক্ষোভ। আন্দোলনের প্রভাব রাজধানীর বাইরে দ্রুত ছড়িয়ে পড়েছে। কর্নাটক, তামিলনাড়ু, কেরল, অসম এবং হরিয়ানাতেও একই ইস্যুতে আন্দোলনের। এই অবস্থায় কলকাতায় এবার ককরোচ গ্যাং এর মিছিল নিয়ে শুরু হল নয়া জল্পনা। যদিও প্রতিটি রাজ্য সরকারকে সম্ভাব্য সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার বার্তাও দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।

Click here to Read More
Previous Article
কোনও বিজ্ঞানী নন সোনম ওয়াংচুক! সামনে এল আসল সত্য | Sonam Wangchuk Reality | NEET Protest 2026
Next Article
শুনানি ‘গুরুত্বহীন’, হাইকোর্টে ধাক্কা খেলেন লাহেক আলি

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment