indiahood
indiahood

কৌশিকী অমাবস্যায় তিন দিন তারাপীঠে বন্ধ মদের দোকান, নজিরবিহীন সিদ্ধান্ত প্রশাসনের

1 hour ago

অনন্যা সরকার, বীরভূম: প্রতিবছর কৌশিকী অমাবস্যার সময় তারাপীঠ মন্দিরে (Tarapith Temple) অগণিত ভক্তের ঢল নামে। আর  মাসখানেক পরেই সেই পূণ্যতিথি। তাই ইতিমধ্যেই রাজ্য সরকার পুণ্যার্থীদের নিরাপত্তা ও সুশৃঙ্খলভাবে ভিড় সামলানোর জন্য আসন্ন কৌশিকী অমাবস্যা নিয়ে একাধিক পরিকল্পনা করছে বলে জানা গেছে। এবছর অমাবস্যার দিন তারকেশ্বর মন্দিরের মতো তারাপীঠেও হেলিকপ্টারের মাধ্যমে পুষ্প বৃষ্টি করার পরিকল্পনা করা হয়েছে। এর পাশাপাশি ওই অঞ্চলে তিনদিন মদের দোকানগুলি (Liquor Shop) বন্ধ রাখার নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে মহকুমা প্রশাসন।  

কৌশিকী অমাবস্যায় বন্ধ তারাপীঠে মদের দোকান

কৌশিকী আমাবস্যার দিন ও তার একদিন আগে ও পরের দিন তারাপীঠে বন্ধ থাকবে মদের দোকান। প্রতিবছর পুণ্যলাভের আশায় এই সিদ্ধপীঠে চার থেকে পাঁচ লক্ষ পুণ্যার্থী মা তারার দর্শনে আসেন। কিন্তু বেশ কিছু বছর ধরেই ভক্তদের তরফে অভিযোগ উঠছে যে, কৌশিকী আমাবস্যার সময় তারাপীঠে আগত বহু দর্শনার্থী এই তীর্থস্থানের ধর্মীয় পরিবেশ নষ্ট করেন। তারাপীঠের রাস্তার ধারে, যেখানে সেখানে মদের আসর বসান বহু মানুষ এই কৌশিকী অমাবস্যার সময়। 

আরও পড়ুন: ২১ বছরে ২৫ বার বদলি, এবার ভেজালের বিরুদ্ধে সরব হয়ে হাইকোর্টের ভর্ৎসনার মুখে IAS

সেই অভিযোগকে এবার গুরুত্ব সহকারে দেখছে জেলা প্রশাসন। তাই তারাপীঠে কৌশিকী অমাবস্যার উৎসব চলাকালীন পরপর তিন দিন রামপুরহাট অন্য তারাপীঠ এলাকার লাইসেন্স প্রাপ্ত সমস্ত মদের দোকান  বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জানিয়ে রাখি, এই কৌশিকী অমাবস্যা উপলক্ষে উৎসব চলাকালীন প্রতি বছরই কোটি কোটি টাকার মদ বিক্রি হয়। গতবছরও প্রায় ৪ কোটি ৪০ লক্ষ টাকার সুরা বিক্রি হয়েছিল। তার আগের বছর হয় ৪ কোটির মদ বিক্রি। 

প্রত্যেক বছর টানা তিনদিন ধরে ২৪ ঘন্টা রামপুরহাট মুনসুবা মোড় থেকে তারাপীঠ বেসিক মোড় পর্যন্ত প্রায় ২৫ টি সরকারি লাইসেন্সধারী মদের দোকানে কেনাবেচা চলতো। লম্বা লাইন পড়তো দোকানগুলির সামনে। রাতভর সুরাপ্রেমীদের মদের আসর বসে যেত যত্রতত্র। 

আরও পড়ুন: সিদ্ধি যোগে সোনায় সোহাগা ৩ রাশি, ভাগ্যের মোড় ঘুরবে এদের! আজকের রাশিফল (১১ জুলাই)

তবে, ধর্মীয় স্থানে এরকম আচরণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হতে শুরু করেন বহু মানুষ। দর্শনার্থীদের একাংশ অভিযোগ জানিয়েছিলেন যে, মন্দির চত্বরের কাছে এই মদের আসর বসিয়ে তারাপীঠের ধর্মীয় পরিবেশ নষ্ট করছেন কিছু মানুষ। সেই অভিযোগকে গুরুত্ব দিয়ে এবার তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের (TRDA) অফিসে বিশেষ বৈঠক করেন রামপুরহাট বিধানসভার বিজেপি বিধায়ক ধ্রুব সাহা ও স্থানীয় বিজেপি নেতৃত্ব। কৌশিকী অমাবস্যার পবিত্রতা ফেরাতে রামপুরহাট ও তারাপীঠ অঞ্চলে মদের দোকানগুলি বন্ধ রাখার প্রস্তাব তোলা হয় এবং সবাই এই প্রস্তাবে সম্মতি জানিয়েছেন। 

Click here to Read More
Previous Article
২১ বছরে ২৫ বার বদলি, এবার ভেজালের বিরুদ্ধে সরব হয়ে হাইকোর্টের ভর্ৎসনার মুখে IAS
Next Article
এদিনের মধ্যে বকেয়া ডিএ-র প্রথম কিস্তি, সুপ্রিম কোর্টের নির্দেশের পর কর্মীদের হাতে এল রিপোর্ট

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment