indiahood
indiahood

ক্রিকেট থেকে অবসর নিয়ে অবশেষে মুখ খুললেন রোহিত শর্মা, কী করবেন জানালেন নিজেই

2 weeks ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসের তৃতীয় ওয়ানডেই হতে চলেছে রোহিত শর্মার (Rohit Sharma) আন্তর্জাতিক ক্রিকেট (International Cricket) কেরিয়ারের শেষ ম্যাচ! সম্প্রতি এমন জল্পনাই বেড়েছিল নানা মহলে। শোনা গিয়েছিল, ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে শেষ করেই অবসর নেবেন রোহিত! যদিও পরবর্তীতে সেই জল্পনায় জল ঢেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বোর্ডের তরফে একেবারে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, রোহিত শর্মা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন না। এবার নিজের অবসর নিয়ে মুখ খুললেন রোহিতই। বলে দিলেন আদৌ আর খেলবেন কিনা।

নিজের অবসর প্রসঙ্গে মুখ খুললেন রোহিত শর্মা

ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ওয়ানডেতে ব্যর্থতার পর গোটা সিরিজ হেরে গিয়েছে ভারত। তবে ইংলিশদের বিপক্ষে গতকাল জ্বলে উঠেছিলেন রোহিত শর্মা। একাই তুলে নিয়েছিলেন 138 রান। আর তারপর পরই নিজের অবসর প্রসঙ্গে কথা বলতে গিয়ে BCCI TV-কে দেওয়া একটি সাক্ষাৎকারে রোহিত শর্মা জানিয়েছেন, এখনই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন না তিনি। আপাতত খেলা চালিয়ে যাবেন।

রোহিতের কথায়, “আমার অভিষেকের পর থেকেই এ নিয়ে কথা হচ্ছে। যতদিন আমি খেলা চালিয়ে যাব ততদিন এই কথা চলবে। এটা আমার কাছে কোনও ব্যাপার না।” রোহিত আরও বলেন, “শোরগোল হোক। শোরগোল না হলে মজা কোথায়? আমার কাজ মাঠে, আর ওদের কাজ বাইরে। আমি বিষয়টাকে এভাবেই দেখি। মাঠে আমি কী করছি সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। আমি দলের সাফল্যে অবদান রাখতে চাই। এই মুহূর্তে সেদিকেই মনোনিবেশ করব।”

অবশ্যই পড়ুন: “বছরটা নীল সাদার নয়..” মেসিরা হেরে যেতেই পাল্টি মারলেন শতদ্রু দত্ত?

গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে ওপেনিং করতে নেমে 110 বলে 138 রানের দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন রোহিত শর্মা। আর এই দাপুটে ইনিংসের পরই বোঝা গিয়েছে, একদিনের ক্রিকেটে ধারাবাহিকভাবে ফর্মে না থাকতে পারলেও ক্রিকেটে দখল আগের মতোই রয়েছে বিরাট কোহলির সতীর্থর। রোহিতের বক্তব্য থেকে একটা বিষয় খুব পরিষ্কার, আপাতত আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন না তিনি। খেলতে পারেন 2027 ওয়ানডে বিশ্বকাপেও।

Click here to Read More
Previous Article
শেষমেশ CJP-র সাথে বৈঠকে বসছে কেন্দ্র, অনশন ভাঙলেন অভিজিৎ দীপকে
Next Article
শক্তি বাড়ছে ঘূর্ণাবর্তের! কিছুক্ষণেই ৩ জেলায় ঝেঁপে বৃষ্টি, আগামীকালের আবহাওয়া

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment