indiahood
indiahood

LIC-র শেয়ারে ধস, বিক্রি করার হিড়িক পড়ল বিনিয়োগকারীদের! সরকারও বলল..

5 days ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের সবচেয়ে বড় সরকারি বীমা সংস্থা লাইফ ইন্সুরেন্স কর্পোরেশনের (Life Insurance Corporation) শেয়ারের দামে ব্যাপক ধস দেখা দিয়েছে। যার কারণে ঝুঁকি না নিয়ে একের পর এক বিনিয়োগকারী এই সংস্থার শেয়ার (Stock Market) বিক্রি করে দিতে শুরু করেছেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ইতিমধ্যেই সরকার এই সংস্থার শেয়ার বিক্রির প্রস্তাবে গ্রিন শু অপশন প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এমতাবস্থায়, বিনিয়োগকারীদের একটা বড় অংশ LIC-র শেয়ারে বিনিয়োগ করতে গিয়েও পিছিয়ে আসছেন।

LIC-র শেয়ার বিক্রি করছে সরকার!

সরকার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশনের 28 কোটি 46 লাখেরও বেশি শেয়ার বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জানা যাচ্ছে, এই সংস্থার প্রত্যেক শেয়ার 382 টাকা করে বিক্রি হবে। যদিও খুচরো বিনিয়োগকারীদের জন্য এই সংস্থার শেয়ার আগামীকাল অর্থাৎ বুধবার থেকেই বিক্রির জন্য খুলে যাবে। রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা 383.84 টাকার নামমাত্র মূল্যে এই সংস্থার প্রতিটি শেয়ার বিক্রির জন্য বিড করেছে।

একাধিক রিপোর্ট অনুযায়ী, LIC-র শেয়ারে ধস নামায় বহু বিনিয়োগকারী ইতিমধ্যেই এই সংস্থার শেয়ার থেকে নিজেদের অর্থ তুলে নিতে চাইছেন! শেষবারের মতো আজ অর্থাৎ মঙ্গলবার এই সংস্থার একটি শেয়ারের দাম বেশ খানিকটা কমে 391 টাকায় বন্ধ হয়েছিল। বিশেষজ্ঞ মহলের অনেকেই মনে করছেন সরকার যেহেতু এই সংস্থার শেয়ার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফলে আগামী দিনে এর দাম আরও কমতে পারে।

অবশ্যই পড়ুন: স্বাদ হবে দ্বিগুণ! একদম নতুন স্টাইলে বানিয়ে নিন রোস্টেড কাতলা কালিয়া, রইল রেসিপি

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ভারতের সবচেয়ে বড় সরকারি বীমা কোম্পানি লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন বারবার বিনিয়োগকারীদের লভ্যাংশ দেওয়ার কথা জানিয়েছে। শুধু তাই নয়, এর আগে বহু বিনিয়োগকারী এই সংস্থার শেয়ার থেকে মোটা টাকা আয় করে নিয়েছেন ইতিমধ্যেই। তবে বর্তমানে এই সংস্থার শেয়ারের যা অবস্থা তাতে কোম্পানিটির উপর থেকে আস্থা হারিয়ে ফেলছেন কেউ কেউ।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।) 

Click here to Read More
Previous Article
পুজোর আগেই ৩৮ শতাংশ DA! সরকারি কর্মচারীদের জন্য বিরাট ঘোষণা রাজ্যের
Next Article
কাশ্মীরে ৩৭০ ধারা রদ, কালঘাম ছুটিয়েছে পাকিস্তানেরঃ পাক বিশেষজ্ঞ | Article 370 | Jammu Kashmir

Related ব্যবসা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment