indiahood
indiahood

পুজোর আগেই ৩৮ শতাংশ DA! সরকারি কর্মচারীদের জন্য বিরাট ঘোষণা রাজ্যের

5 days ago

অনন্যা সরকার, কলকাতা: দুর্গাপুজোর আগেই সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা নবান্নের। রাজ্যের সরকারি দফতরের কর্মচারী, স্কুলের শিক্ষক পুরসভা-পঞ্চায়েতের কর্মী ও পেনশনভোগীদের এবার ৩৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা (Dearness Allowance) ও ডিয়ারলেস রিলিফ (Dearness Relief) দেওয়ার ঘোষণা করে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সরকার। আগামী ১ অক্টোবর থেকে বর্ধিত হারে ডিএ পাবেন সরকারি কর্মীরা। 

রাজ্যে বাড়ছে মহার্ঘ ভাতা

মঙ্গলবার পশ্চিমবঙ্গের অর্থ দফতরের অডিট শাখা এই ডিএ সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করেছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি অফিসগুলির কর্মচারী থেকে শুরু করে সরকারি সাহায্যপ্রাপ্ত ও সরকার-পোষিত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষক ও অশিক্ষক কর্মী, পুরনিগম, পুরসভা, পঞ্চায়েত, বিধিবদ্ধ সংস্থা সহ আরও অন্যান্য সরকারি আয়ত্তাধীন সংস্থার কর্মচারীরা বর্ধিত মহার্ঘ ভাতার সুবিধা পাবেন। 

আরও পড়ুন: অন্নপূর্ণার যোজনার টাকা নিয়ে সমস্যার সমাধান! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ দফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্মীরা তাদের সংশোধিত মূল বেতনের (Basic Pay) ৩৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন। যেসব ক্ষেত্রে নন-প্র্যাকটিসিং অ্যালাওয়েন্স (NPA) প্রযোজ্য হবে, সেখানে মূল বেতনের সঙ্গে যুক্ত হয়ে ডিএ হিসাব হবে। উদাহরণ স্বরূপ, যদিও কোনও সরকারি কর্মচারীর সংশোধিত মূল বেতন ১ লক্ষ টাকা হয়, তাহলে তিনি ৩৮% হারে তাঁর প্রাপ্য মাসিক ডিএ হবে ৩৮ হাজার টাকা।

রাজ্য সরকারের পেনশনভোগীদের বা পেনশনভোগীর পরিবারের যিনি বর্তমানে পেনশন পাচ্ছেন, তারাও ৩৮ শতাংশ বর্ধিত হারে ডিয়ারনেস রিলিফ (DR) পাবেন। তাদের ক্ষেত্রেও এই নিয়ম ১ অক্টোবর থেকে কার্যকর করা হচ্ছে। নির্দিষ্ট পেনশন বিতরণকারী ব্যাঙ্ক বা ট্রেজারি কর্তৃপক্ষগুলি সংশোধিত পেনশনের ওপর ভিত্তি করে নতুন ডিআরের পরিমাণ হিসেব করবে। 

এখনও পুরনো বেতন কাঠামোয় (ROPA 2009) থাকা সরকারি কর্মী বা পেনশনভোগীরা ১৭১ শতাংশের পরিবর্তে ২২৩ শতাংশ হারে ডিএ ও ডিআর পাবেন। এছাড়া, মিনিমাম ওয়েজেস অ্যাক্টের আওতাধীন দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের প্রতিদিনের মজুরি ১১০ টাকা বাড়ানো হবে বলে জানানো হয়েছে। এই পারিশ্রমিক বৃদ্ধিও ১ অক্টোবর থেকেই লাগু করা হবে।

আরও পড়ুন: ১০ বছরের নিয়ম বদলে দিল EPFO, বাড়ল প্রভিডেন্ট ফান্ডের বেতনসীমা!

ডিএ ও ডিআর গণনার পর প্রাপ্ত টাকার অঙ্ক নিকটতম পূর্ণ টাকায় রাউন্ড অফ করা হবে। দশমিকের পর টাকার পরিমাণ ৫০ পয়সা বা তার বেশি হলে, তা পরের পূর্ণ টাকায় এবং ৫০ পয়সার কম হলে তার আগের পূর্ণ টাকা হিসেবে ধরা হয়। সরকারের আয়ত্তাধীন সংস্থা ও সংবিধিবদ্ধ সংস্থাগুলিকে তাদের নিজস্ব ফান্ড থেকে এই অতিরিক্ত খরচ যোগাতে হবে। এজন্য সরকার কোনো আলাদা সাহায্য করবে না। এছাড়া,  প্রশাসনিক দফতরগুলি অর্থ দফতরের গ্রুপ-পি২ (Group-P2) শাখার থেকে নতুন অনুমতি না নিয়েই সরাসরি এই বিজ্ঞপ্তি অনুযায়ী মহার্ঘ ভাতা কার্যকর করতে পারবে। অর্থ দফতরের এই নির্দেশিকাটি ইতিমধ্যে সমস্ত বিভাগীয় প্রধান, পুলিশ সুপার, জেলাশাসক ও ট্রেজারি অফিসারদের কাছে পৌঁছে গেছে।

Click here to Read More
Previous Article
আজকের সেরা ১০ খবর (৪ আগস্ট)
Next Article
LIC-র শেয়ারে ধস, বিক্রি করার হিড়িক পড়ল বিনিয়োগকারীদের! সরকারও বলল..

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment