indiahood
indiahood

মাধ্যমিকের নূন্যতম বয়সসীমা, একাদশের প্রথম সেমিস্টারের সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি জারি

1 month ago

অনন্যা সরকার, কলকাতা: মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) এবার বেঁধে দিল মাধ্যমিক (Madhyamik Pariksha) পরীক্ষার্থীদের নূন্যতম বয়সসীমা (Minimum Age Limit)। ২০২৮ সালে যেসব পড়ুয়ারা মাধ্যমিক পরীক্ষা দেবে তারা এই বয়সের বিধি মেনে পরীক্ষায় বসার সুযোগ পাবে বলে জানিয়েছে পর্ষদ। অন্যদিকে, দুর্গাপুজোর আগেই একাদশ শ্রেণির (Class XI) প্রথম সেমিস্টার (First Semester) পরীক্ষা হতে চলেছে বলে ঘোষণা করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশের প্রথম সেমিস্টার পরীক্ষার সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে শিক্ষা সংসদের তরফ। এ সংক্রান্ত বিজ্ঞপ্তিগুলিও পৌঁছে গিয়েছে রাজ্যের স্কুলগুলিতে।

মাধ্যমিকে বসার ন্যূনতম বয়সসীমা কত?

মধ্যশিক্ষা পর্ষদ বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, ২০১৩ সালের ৩১ অক্টোবর বা তার আগে যাদের জন্ম, তারাই ২০২৮-এর মাধ্যমিক পরীক্ষায় বসতে পারবে। রেজিস্ট্রেশন সংক্রান্ত আবেদন করার আগে সমস্ত স্কুল পড়ুয়াদের জন্ম তারিখ যাচাই করে নেওয়ার জন্য প্রত্যেক স্কুলকে নির্দেশ দেওয়া হয়েছে। যাদের বয়স এই ন্যূনতম বয়সসীমার কম হবে তাদের রেজিস্ট্রেশন নেওয়া হবে না বলে জানিয়েছে পর্ষদ। সরকারি নির্দেশিকা মেনেই বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। 

একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার পরীক্ষার সময়সূচি প্রকাশ 

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ৯ জুলাইয়ে জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, একাদশ শ্রেণির প্রথম সেমিস্টারের পরীক্ষা শুরু হতে চলছে ১০ সেপ্টেম্বর এবং শেষ হবে ৭ অক্টোবর। অর্থাৎ মহালয়ার তিন দিন আগেই পরীক্ষা শেষ হয়ে যাবে। এছাড়াও শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা চলাকালীনই একাদশের প্রথম সেমিস্টারের পরীক্ষাও নেওয়া হবে। উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা হবে সকালবেলায়, আর একাদশের প্রথম সেমিস্টারের পরীক্ষাগুলি দুপুরে অনুষ্ঠিত হবে। প্রতিদিন বেলা ২টো থেকে শুরু হবে পরীক্ষা।

আরও পড়ুনঃ শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে বামেদের প্রোপাগান্ডা ভাঙছেন দীপাঞ্জন, মহতী উদ্যোগ বিধায়কের

প্রসঙ্গত, উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার শুরু হচ্ছে ২১ সেপ্টেম্বর এবং শেষ হবে ৭ অক্টোবর। প্রতিদিন সকাল ১১:০০ থেকে বেলা ১২:৩০ টা পর্যন্ত দেড় ঘণ্টার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। তবে, মিউজিক লাইটের মতো ভোকেশনাল পরীক্ষাগুলি সময়সীমা থাকবে ১ ঘণ্টার। এগুলো সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত হবে। দুটি সেমিস্টারের বিস্তারিত সময়সূচি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটে পাওয়া যাবে। 

Click here to Read More
Previous Article
বারুইপুর অশান্তি, প্ররোচনার অভিযোগ! FIR খারিজ চেয়ে হাই কোর্টে লাহেক আলি
Next Article
ফের ধাক্কা খেলেন মমতা! এবার তৃণমূলের ৯টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment