indiahood
indiahood

মিলবে ১ লক্ষ টাকা, এই জেলার ৩৫ হাজার মহিলাকে লাখপতি বানাবে সরকার

3 weeks ago

সৌভিক মুখার্জী, কলকাতা: নারীশক্তির উপর বরাবরই জোর দিতে চাইছে রাজ্য সরকার। সেই সূত্র ধরেই এবার পশ্চিম বর্ধমান জেলার ৩৫ হাজার মহিলাকে লাখপতি দিদি (Lakhpati Didi) করার পরিকল্পনা নিয়েছে রাজ্য প্রশাসন। জেলাটির ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল জানিয়েছে, চলতি অর্থবছরে স্বনির্ভর দলের মহিলারা মোট ৪১৯ কোটি টাকার লোন পাবেন, এবং এর মাধ্যমে তারা ব্যবসাকে আরও নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবেন। পাশাপাশি স্বনির্ভর হওয়ার নতুন পথ খুলবে মহিলাদের মধ্যে।

জেলায় ৩৫ হাজার লাখপতি দিদি করার লক্ষ্য

শিল্প এবং বাণিজ্যের জন্য পশ্চিম বর্ধমান জেলার কদর এমনিতেই বেশি। সেই কারণে এবার ব্যবসায় নারীশক্তির প্রসার ঘটাতে বড় উদ্যোগ রাজ্য সরকারের। জানা গিয়েছে, এই জেলায় মোট ১৩,১৩৫টি স্বনির্ভর দল রয়েছে এবং সেক্ষেত্রে যদি প্রত্যেকটি দলে গড়ে ১০ জন করে সদস্য ধরা হয়, তাহলেও প্রায় ১ লক্ষ ৩০ হাজারের বেশি মহিলা রয়েছেন। তবে চলতি অর্থবর্ষে মোট ৩৫ হাজার মহিলাকে লাখপতি বানানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে, এবং সেই পথেই এগোচ্ছে রাজ্য সরকার।

এমনকি কোন ব্যবসা করলে মহিলারা ১ লক্ষ টাকা পর্যন্ত লাভ করতে পারবেন সেই প্ল্যান দেওয়া হচ্ছে। সম্প্রতি রবীন্দ্রভবনে একটি বড় কর্মশালার আয়োজন করা হয়। আর সেখানে মহিলাদের সঙ্গে এ বিষয়ে বিস্তার আলোচনা করা হয়। তাছাড়া ব্যাংকগুলোর সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে, যাতে খুব সহজেই মহিলারা এই লোন পেতে পারেন। এ বিষয়ে জেলার ডিআরডিসি প্রজেক্ট ডিরেক্টর পার্থ দে জানান, ৩৫ হাজার মহিলাকে লাখপতি করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আর কীভাবে তারা ব্যবসায় সফল হবে সেই সংক্রান্ত সহযোগিতা করা হচ্ছে।

আরও পড়ুন: মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ আর্থিক সাহায্য ঘোষণা রেলের

প্রসঙ্গত, ২০২৩-২৪ অর্থবর্ষে পশ্চিম বর্ধমান জেলায় ২৩১০ জন লাখপতি দিদি হয়েছিলেন। তারপরের অর্থবর্ষ অর্থাৎ ২০২৪-২৫ এ সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭৪৮১ জনে। আর ২০২৫-২৬ অর্থবর্ষে তা দাঁড়ায় ১১,২১৯ জন মহিলায়। তবে এবার তা প্রায় তিনগুণ বাড়িয়ে ৩৫ হাজার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, যার মাধ্যমে সহজ শর্তে মহিলারা লোন নিয়ে ১ লক্ষ টাকার বেশি লাভ করতে পারবেন।

Click here to Read More
Previous Article
SIR তালিকা থেকে বাদ পড়লেও দিতে হবে রেশন, রাজ্যকে কড়া বার্তা সুপ্রিম কোর্টের
Next Article
ছাগলের সাথে অশ্লীল আচরণ, ভিডিও ভাইরাল হতেই নাক কাটা গেল পাকিস্তানের!

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment