indiahood
indiahood

SIR তালিকা থেকে বাদ পড়লেও দিতে হবে রেশন, রাজ্যকে কড়া বার্তা সুপ্রিম কোর্টের

3 weeks ago

অনন্যা সরকার, নয়াদিল্লি: পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়ায় থেকে বাদ পড়া ব্যক্তিদের রেশন ব্যবস্থার (Ration) মতো সরকারি জনকল্যাণ প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না – স্পষ্ট করে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court Of India)। বুধবার এই সংক্রান্ত মামলার শুনানির মৌখিক পর্যবেক্ষণে এমনটাই জানিয়েছে দেশের শীর্ষ আদালত। এই মন্তব্য সরকারের কাছে একপ্রকার ধাক্কা বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।  

রেশন বন্ধ করা যাবে না এসআইআর তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের 

পশ্চিমবঙ্গে সরকারের পালাবদলের পর থেকেই সরকারি জনকল্যাণমূলক প্রকল্পগুলিতে নানা পরিবর্তন আনা হচ্ছে। নিয়মের কড়াকড়িতে বাঁধা হচ্ছে প্রকল্পগুলিকে। গত ৪ জুন রাজ্য সরকারের পক্ষ থেকে এক নির্দেশিকায় জানানো হয়, এসআইআরে বাদ যাওয়া ব্যক্তিরা বিনামূল্যে রেশনের সুবিধা পাবেন না। তবে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একাধিক আবেদন জমা পড়ে। 

আরও পড়ুন : নবম শ্রেণি থেকে চালু হবে তৃতীয় ভাষা? কেন্দ্রকে বিশেষ নির্দেশ সুপ্রিম কোর্টের

আবেদনকারীদের মধ্যে অন্যতম মহিবুল্লা মণ্ডল আদালতের কাছে দাবি করেন, তাঁরা এসআইআর প্রক্রিয়ার নাম বাদ যাওয়ার বিরুদ্ধে অ্যাপিলেট ট্রাইবুনালে (Appellate Tribunal) আবেদন করেছেন। তাদের আবেদন সংক্রান্ত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যাতে রেশনের সুবিধা পাওয়া যায়, তারই আর্জি করা হয়েছে। 

আরও পড়ুনঃ আয়কর থেকে বার্থ সার্টিফিকেট, বর্ষাকালীন অধিবেশনে নতুন পাঁচটি বিল আনছে কেন্দ্র

সুপ্রিম কোর্ট মৌখিক পর্যবেক্ষণে জানিয়েছে যে, ভোটার তালিকা থেকে কোনো ব্যক্তির নাম বাদ গেলেও, আইন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে তাঁকে তার প্রাপ্য জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। তবে আলাদা করে মহিবুল্লা মণ্ডলের মামলটির ক্ষেত্রে কোনো নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট। আইনজীবী মহলের একাংশের মতে, শীর্ষ আদালতের এই পর্যবেক্ষণ রেশন তালিকা সংশোধনের লক্ষ্যে সরকারের নেওয়া পদক্ষেপগুলোর ক্ষেত্রে একটি বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

Click here to Read More
Previous Article
বাদ পড়বে বড়লোক ক্লাবগুলো, এবার দুর্গাপুজোর অনুদান বাড়াবে রাজ্য সরকার?
Next Article
মিলবে ১ লক্ষ টাকা, এই জেলার ৩৫ হাজার মহিলাকে লাখপতি বানাবে সরকার

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment