indiahood
indiahood

মিলবে বন্দে ভারতের মতো সুবিধা, চালু হল কলকাতা-শিলিগুড়ির নতুন বাস, জানুন রুট ও সময়

2 weeks ago

অনন্যা সরকার, কলকাতা: পশ্চিমবঙ্গে সরকারের পালাবদলের পর পরিবহন ব্যবস্থায়, বিশেষ করে বাস পরিষেবায় (Bus Service) ব্যাপক উন্নয়ন দেখা যাচ্ছে। একের পর এক নতুন বাস চালু হচ্ছে, সূচনা হচ্ছে নতুন রুটেরও। এবার উত্তরবঙ্গ রুটে আরও একটি অত্যাধুনিক ও বিলাসবহুল বাস পরিষেবা চালু হল। কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার এই লাক্সারি ভলভো স্লিপার বাসে (Kolkata-Siliguri Bus) মিলবে বন্দে ভারত ট্রেনের মতো সুবিধা। বাসে ওয়াই-ফাই, ব্রেকফাস্ট, স্ন্যাকস, আরামদায়ক বিছানা, বায়ো-টয়লেট সহ একাধিক সুবিধা। আসুন তাহলে এই নতুন কলকাতা – শিলিগুড়ি রুটের বাসের সময়সূচি, রুট ও সুযোগ-সুবিধাগুলি সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক। 

কলকাতা শিলিগুড়ি বাস পরিষেবার রুট ও সুবিধা

কল্পনা রোডলাইনসের কলকাতা – শিলিগুড়ি নতুন ভলভো স্লিপার বাসটি কলকাতা এয়ারপোর্ট, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, রায়গঞ্জ, ডালখোলা ইসলামপুর, বাগডোগরা হয়ে শিলিগুড়ি পৌঁছায়। এই নয়া বাস পরিষেবাটি ২০ জুলাই থেকেই চালু হয়ে গিয়েছে। বাস্তি কলকাতা থেকে সন্ধ্যা ৬:৪৫ মিনিটে এবং শিলিগুড়ি থেকে কলকাতার উদ্দ্যেশে সন্ধ্যা ৭:৩০ টার সময় ছাড়ে। 

আরও পড়ুন: ৫৫ হাজার কোটি টাকার প্রকল্প, বাস্তবায়নের উদ্যোগ শুভেন্দু সরকারের

এই ভলভো ৯৬০০ এসএলএক্স বি৮আর ইউরোভিআই মাল্টি-অ্যাক্সেল ফুল স্লিপার এসি বাসে মিলবে বায়ো টয়লেট, ওয়াই-ফাই, টিভি, লাগেজ বক্স, রিমোট, হেডফোন, কম্বল, মাথার বালিশ, আরামদায়ক বিছানা, চার্জিং পয়েন্ট এসিভেন রিডিং লাইট, জলের বোতল, স্ন্যাকস, ব্রেকফাস্টের সুবিধা মিলবে। 

আরও পড়ুন: হুগলির আরও এক রুটে চালু নতুন সরকারি বাস পরিষেবা, জেনে নিন সময়সূচি ও যাত্রাপথ

এই কলকাতা – শিলিগুড়ি ভলভো স্লিপার বাস অফলাইন ও অনলাইন দুই পদ্ধতিতে বুকিং করা যাবে। কল্পনা রোডলাইন্সের ওয়েবসাইটের পাশাপাশি রেড বাস (Redbus), আভিবাস (Abhibus) ইত্যাদি সাইটে এর টিকিট উপলব্ধ রয়েছে।

Click here to Read More
Previous Article
রাসবিহারী বসুর ভিটেতে শৌচালয়!
Next Article
বাংলার রাস্তায় চলবে না আর কোনও অটো-টোটো? নিষেধাজ্ঞা জারি সরকারের! | Auto Toto New Resolution In WB

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment