indiahood
indiahood

মিলেছে প্রায় ৫,০০০% রিটার্ন, সেই শেয়ারই এবার ফ্রিতে দিচ্ছে সংস্থা! লুটে নিন

1 hour ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ারবাজারের (Stock Market) ওঠা পড়ার মধ্যেও বেশ কিছু মাল্টিব্যাগার সংস্থা বিনিয়োগকারীদের বোনাস শেয়ার দেবে। সেই তালিকায় রয়েছে পিএইচ ক্যাপিটাল লিমিটেডের শেয়ারও। সংস্থাটি জানিয়েছে, খুব শীঘ্রই তারা তাদের বিনিয়োগকারীদের প্রত্যেকটি শেয়ারের সাথে 10টি করে শেয়ার সম্পূর্ণ বিনামূল্যে দেবে। যদিও বলে রাখা প্রয়োজন, এই প্রথমবারের মতো বোনাস শেয়ার দেওয়ার কথা ঘোষণা করল এই কোম্পানিটি। গতকাল অর্থাৎ মঙ্গলবার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ফাইলিং করার সময় এই ঘোষণা করেছিল তারা।

প্রায় 5,000 শতাংশ রিটার্ন দিয়েছে এই সংস্থার শেয়ার

গতকাল কোম্পানিটির তরফে জানানো হয়েছে, যে সব বিনিয়োগকারীরা তাঁদের শেয়ারে রেকর্ড ডেটের আগে বিনিয়োগ করে ফেলবেন, তাঁরাই সম্পূর্ণ বিনামূল্যে প্রতি শেয়ারের সাথে দশটি করে শেয়ার পাবেন। যদিও বোনাস শেয়ার কবে দেওয়া হবে সেই রেকর্ড ডেট ঘোষণা করেনি সংস্থাটি। জানিয়ে রাখা প্রয়োজন, আজ অর্থাৎ বুধবার পিএইচ ক্যাপিটাল লিমিটেডের শেয়ার 1,050 টাকা 85 পয়সায় খুলেছিল। তবে শেষবারের মতো 1008 টাকায় বন্ধ হয়েছে এই কোম্পানির শেয়ারের দাম।

বলাই বাহুল্য, গত তিন মাসে এই সংস্থার শেয়ারের দাম বেড়েছে 38 শতাংশের কাছাকাছি। যেখানে ছয় মাসে এই সংস্থার শেয়ার থেকে 66 শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। আর 2026 এ আজ পর্যন্ত পজিশনাল শেয়ারহোল্ডাররা এই সংস্থার শেয়ার থেকে 131 শতাংশ রিটার্ন পেয়েছেন। তবে যদি দীর্ঘ মেয়েদের কথা বলা যায় সে ক্ষেত্রে মাল্টিব্যাগার রিটার্ন পাওয়া গিয়েছে এই সংস্থার শেয়ার থেকে।

অবশ্যই পড়ুন: আজকের রাশিফল: মঘা নক্ষত্রে অর্থবৃষ্টি, ধনসম্পত্তিতে টইটুম্বুর হবে ৪ রাশি (১৩ আগস্ট)

আজ থেকে তিন বছর আগে যদি কেউ এই সংস্থার শেয়ারে বিনিয়োগ করতেন তবে সবমিলিয়ে 1149 শতাংশ রিটার্ন পেতেন তিনি। তবে হিসাবটা যদি পাঁচ বছরে করা যায় অর্থাৎ কেউ যদি 2021 সালে এই কোম্পানির শেয়ারে টাকা রাখতেন তবে আজকের দিনে দাঁড়িয়ে সবমিলিয়ে 4950 শতাংশ বা প্রায় 5000 শতাংশ রিটার্ন পেতেন। এক কথায়, এই কোম্পানির শেয়ারগুলি বিনিয়োগকারীদের মালামাল করে দিয়েছে।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।) 
Click here to Read More
Previous Article
পিছিয়ে থেকেও ৪-১ গোলে জয়, যুবভারতীতে কুয়েতের দলকে ‘পুঁতে’ ফেলল ইস্টবেঙ্গল

Related ব্যবসা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment