indiahood
indiahood

মৃত্যু হল বাংলার প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাতিলের, শোকস্তব্ধ গোটা দেশ!

5 days ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: না ফেরার দেশে চলে গেলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল তথা অভিজ্ঞ কংগ্রেস নেতা ডিওয়াই পাতিল (DY Patil Death) । মৃত্যুকালে বয়স হয়েছিল 92 বছর। জানা গিয়েছে, মহারাষ্ট্রের কোলহাপুরে নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। পরিবার সূত্রে খবর, বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হয়েছে অভিজ্ঞ কংগ্রেস নেতার। যেই ঘটনায় দেশজুড়ে নেমেছে শোকের ছায়া। ইতিমধ্যেই শোক প্রকাশ করেছেন কংগ্রেসের হেভিওয়েট নেতৃত্ব।

কংগ্রেস নেতার আকস্মিক মৃত্যুতে শোকোস্তব্ধ গোটা দেশ!

রাজ্যের প্রাক্তন রাজ্যপাল তথা বর্ষিয়ান কংগ্রেস নেতা ডিওয়াই পাতিল সম্পর্কে খোঁজ রাখেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। বর্ষীয়ান রাজনীতিক এবং শিক্ষাবিদ নিজের রাজ্য মহারাষ্ট্র জুড়ে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছিলেন। কোলহাপুরের বাসিন্দা পাতিল 1967 থেকে 1978 সাল পর্যন্ত বিধায়ক ছিলেন। নিজের রাজনৈতিক জীবনে একাধিক দৃষ্টান্ত তৈরির পাশাপাশি একাধিক শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে মহারাষ্ট্রের ছেলেমেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরির কাজ করে দিয়ে গিয়েছেন তিনি।

অনেকেই হয়তো জানেন, প্রাক্তন কংগ্রেস নেতা যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি তৈরি করেছিলেন সেখানে মেডিসিন থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং সহ একাধিক বিষয়ের কোর্সে পড়াশোনা করতে পারছেন মহারাষ্ট্রের অসংখ্য ছেলে মেয়ে। তাঁর মৃত্যুতে একপ্রকার দেশজুড়ে নেমেছে শোকের ছায়া। ইতিমধ্যেই পাতিলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কংগ্রেস সাংসদ তথা বিরোধী দল নেতা রাহুল গান্ধী।

অবশ্যই পড়ুন: টিম ইন্ডিয়া ছাড়ার পরই রোহিত-বিরাটদের উদ্দেশ্যে বড় বার্তা কোচ টি দিলীপের

লোকসভার সাংসদ তথা বিরোধী দলনেতা রাহুল গান্ধী লিখেছেন, ডিওয়াই পাতিলের মতো একজন ব্যক্তিত্বের চলে যাওয়া সত্যিই মর্মান্তিক। শিক্ষা ও জনসেবার ক্ষেত্রে প্রাক্তন রাজ্যপালের অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। সকলের মুখে মুখে আজীবন থেকে যাবেন তিনি! রাহুল গান্ধীর পাশাপাশি পাতিলের মৃত্যুতে ইতিমধ্যেই শোক প্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ থেকে শুরু করে বিহারের নতুন মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর মতো একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব।

Click here to Read More
Previous Article
রইল না বাধা! হাইকোর্টে বিরাট স্বস্তি পেল রাজ্য সরকার, উপকৃত হবেন আপনিও
Next Article
পূর্ব বর্ধমানের পরিচারিকার অ্যাকাউন্টে ৩২ কোটি! ব্যাঙ্কের বই আপডেট করতেই চক্ষু চড়কগাছ

Related রাজনীতি Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment