indiahood
indiahood

রইল না বাধা! হাইকোর্টে বিরাট স্বস্তি পেল রাজ্য সরকার, উপকৃত হবেন আপনিও

5 days ago

প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে কাটল বাধা, মিলল সবুজ সংকেত। রাজ্যের সরকারি হাসপাতালে (Government Hospital) রোগীদের খাবারে বরাদ্দ বৃদ্ধির ক্ষেত্রে রাজ্য সরকার যে দরপত্র পেশ করেছিল তার উপর থেকে স্থগিতাদেশ খারিজ করে দিল হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ। অর্থাৎ পূর্ব পরিকল্পনা অনুযায়ী এবার ১ আগস্ট থেকেই রোগীপিছু ১১০ টাকা বরাদ্দ অনুযায়ী রোগীদের খাবার সরবরাহ করতে পারবে প্রশাসন।

দরপত্রের উপর স্থগিতাদেশ একক বেঞ্চের

বিজেপি সরকার আসতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারি হাসপাতালে রোগীদের উন্নত ও পুষ্টিকর খাবার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, রোগীদের জন্য আগের তুলনায় আরও উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হবে। সেই কারণে ২০২৬-২৭ অর্থ বর্ষের বাজেটে এই খাতে বরাদ্দ ৫৬ টাকা ৬৪ পয়সা থেকে বাড়িয়ে ১১০ টাকা করা হয়। গত ২৩ জুলাই একটি বিজ্ঞপ্তি জারি হয় কিন্তু প্রকাশিত দরপত্রের উপর স্থগিতাদেশ দেন বিচারপতি কৃষ্ণ রাও। স্পষ্ট জানানো হয় যে ওই দরপত্রের প্রেক্ষিতে কোনও কার্যকর পদক্ষেপ করতে পারবে না সরকার। এরপর এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চতর বেঞ্চে যায় রাজ্য।

নতুন টেন্ডারের বিজ্ঞপ্তি নিয়ে ফের ওঠে মামলা

সূত্রের খবর, হাসপাতালে রোগীদের পুষ্টির কথা মাথায় রেখে রাজ্য যে দরপত্র ডেকেছিল, তাকে চ্যালেঞ্জ করে মামলা করেছিল ‘রূপা এন্টারপ্রাইজেস’ নামে একটি সংস্থা। মামলাকারীর বক্তব্য ছিল, হাই কোর্টের গত ১০ এপ্রিলের নির্দেশ অনুযায়ী, হাসপাতালের রোগীদের খাবারের মূল্য নির্ধারণের জন্য একটি ব্রড-বেসড কমিটি গঠন করতে হবে। ওই কমিটি খাবারের মূল্যের তালিকা তৈরি করবে। তার পর সেই তালিকার ভিত্তিতেই নতুন টেন্ডার ডাকতে করতে হবে। কিন্তু রাজ্য আদালতে রিপোর্ট জমা দেওয়ার আগেই নতুন টেন্ডারের বিজ্ঞপ্তি প্রকাশ করে। আর সেই নিয়ে মামলা উঠলে একক বেঞ্চ ওই দরপত্রের উপর স্থগিতাদেশ জারি করে। যদিও এবার সেই নির্দেশ খারিজ করল ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন: ভবানীপুর ভোট মামলায় নয়া মোড়, বড় নির্দেশ ক্ষুব্ধ হাইকোর্টের!

স্থগিতাদেশ খারিজ ডিভিশন বেঞ্চের

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী আজ, মঙ্গলবার হাই কোর্টের বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানির জন্য ওঠে। আর সেখানেই দরপত্রের একক বেঞ্চের অন্তর্বর্তী নির্দেশ খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ। এদিনের শুনানিতে বিচারপতি শম্পা সরকার জানান, গত কয়েক বছরে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সেই পরিস্থিতিতে জনস্বার্থে সরকার যদি খাবারের বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নেয়, তবে শুধুমাত্র আইনি জটিলতার কারণে তা আটকে রাখা যুক্তিযুক্ত নয়। এদিকে ডিভিশন বেঞ্চের এই রায় উৎসবের মেজাজ ফিরে আসে সরকারি হাসপাতালগুলিতে।

Click here to Read More
Previous Article
চিন, পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে পৌঁছবে রেল লাইন! ৪৫,০০০ কোটির প্ল্যান ভারতের
Next Article
মৃত্যু হল বাংলার প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাতিলের, শোকস্তব্ধ গোটা দেশ!

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment