indiahood
indiahood

নতুন কোচ পেলেও ইস্টবেঙ্গল শিবিরে এল দুঃসংবাদ

1 month ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: জল্পনাকে সত্যি করে নতুন কোচের নাম ঘোষণা করেছে ইস্টবেঙ্গল (East Bengal FC)। লাল হলুদের ভবিষ্যৎ সামলানোর দায়িত্ব পেয়েছেন মোহনবাগানের প্রাক্তন কোচ আন্তোনিও লোপেজ হাবাস। গতকাল অর্থাৎ সোমবার, আনুষ্ঠানিকভাবে প্রধান কোচ হিসেবে হাবাসের নাম ঘোষণা করেছিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। আর সেই একই দিনে দুঃসংবাদ পেলেন লাল হলুদ ভক্তরা। আসলে নতুন কোচের নাম ঘোষণার দিনই পাকাপাকিভাবে বিচ্ছেদ হয়ে গেল ইস্টবেঙ্গল এবং ইমামি গোষ্ঠীর। অর্থাৎ আর ইস্টবেঙ্গলের দায়িত্ব সামলাবে না এই সংস্থাটি।

চরম দুঃসংবাদ ইস্টবেঙ্গল শিবিরে!

বিগত বেশ কিছুদিন ধরেই জল্পনা বাড়ছিল এবার ইস্টবেঙ্গলের সঙ্গ ছাড়তে পারে ইমামি গোষ্ঠী। শোনা গিয়েছিল, ইস্টবেঙ্গলের পেছনে আর এক টাকাও ঢালতে রাজি নয় এই বিনিয়োগকারী সংস্থাটি। তবে অনেকেই আশা করেছিলেন হয়তো এবারও লাল হলুদের সাথেই থাকতে পারে সংস্থাটি। তবে শেষ পর্যন্ত সেটা হল না। সোমবার, নতুন কোচের নাম ঘোষণা করেছে ইস্টবেঙ্গল। এতদিন লাল হলুদের নতুন কোচের নাম ঘোষণা হলে মিডিয়ার কাছে সেই খবর পাঠানো হতো ইমামি গোষ্ঠীর হোয়াটসঅ্যাপ নম্বর থেকে। তবে এদিন মেসেজে এলো ক্লাবের তরফে।

আনুষ্ঠানিকভাবে আন্তোনিও লোপেজ হাবাসের নাম ঘোষণা করার সাথে সাথে ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তা দেবব্রত সরকার জানিয়ে দিলেন, ইস্টবেঙ্গলের সাথে সম্পর্ক শেষ হয়েছে ইমামি গোষ্ঠীর। দুপক্ষের রাস্তা এখন আলাদা। আসলে বহুদিন আগে থেকেই ভারতীয় ফুটবলের রোডম্যাপ এবং ভবিষ্যৎ অনিশ্চয়তা নিয়ে বেশ অসন্তুষ্ট ছিল এই ব্যবসায়িক গোষ্ঠীটি।

অবশ্যই পড়ুন: তদন্তে অসহযোগিতার অভিযোগ, হাইকোর্টে ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়!

বলাই বাহুল্য, এবারের ইন্ডিয়ান সুপার লিগ শুরু হওয়ার অনেক আগেই ইমামি গোষ্ঠী জানিয়ে দিয়েছিল তারা আর ইস্টবেঙ্গলের সাথে থাকতে চায় না। তবে পরবর্তীতে রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় নতুন করে ইস্টবেঙ্গলের পেছনে টাকা ঢালতে রাজি নয় ইমামি। তবে এবার রাজ্যের পরিবর্তিত পরিস্থিতিতে ইস্টবেঙ্গল কেন ফুটবলের পেছনেই আর টাকা খরচ করতে চাইছে না ভারতীয় বিনিয়োগকারী সংস্থাটি। তাই ইস্টবেঙ্গল ছেড়ে আগেভাগে বেরিয়ে গেল তারা।

Click here to Read More
Previous Article
তদন্তে অসহযোগিতার অভিযোগ, হাইকোর্টে ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়!
Next Article
টোটোর পর এবার নিশানায় ATM? মোবাইল App-র মাধ্যমে মেশিন বন্ধ করার দাবি!

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment