indiahood
indiahood

টোটোর পর এবার নিশানায় ATM? মোবাইল App-র মাধ্যমে মেশিন বন্ধ করার দাবি!

1 month ago

অনন্যা সরকার, কলকাতা: সম্প্রতি BAT-BMS নামের একটি চীনা অ্যাপ দিয়ে মাঝ রাস্তায় ই-রিকশা বন্ধ করে দেওয়ার একাধিক ঘটনা সামনে এসেছিল। এবার এটিএম মেশিনের (ATM) ক্ষেত্রেও একই রকম কিছু ঘটছে বলে অভিযোগ উঠেছে। অনলাইনে ভাইরাল হয়েছে একটি ভিডিও (Viral Video), যেখানে দেখা যাচ্ছে, একটি অ্যাপ ব্যবহার করে সহজেই এটিএম মেশিন চালু বা বন্ধ করে দেওয়া যাচ্ছে। যদিও এখনও এই ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি, তবে ভিডিওটি থেকে এটা স্পষ্ট দেখা গেছে যে স্মার্টফোনের একটি ট্যাপেই এবার এটিএম মেশিন চালু বন্ধ করা যাচ্ছে। 

ই-রিকশার পর এবার টার্গেট এটিএম মেশিন

যারা কাজটি করছে তাদের মুখ ভিডিওতে দেখানো হয়নি, কিন্তু স্পষ্টতই তারা কোনো ব্যাংক বা এটিএম মেশিনের ব্যবস্থাপনায় থাকা কর্মী নয়। সবচেয়ে উল্লেখযোগ্য হল, ভিডিওতে যে অ্যাপ্লিকেশনের ইন্টারফেসটি দেখা গেছে, তা সম্প্রতি ই-রিকশা বন্ধ করে দেওয়া অ্যাপের সাথে হুবহু মিলে যায়। ই-রিক্সা বিকল করে দেওয়ার ঘটনাগুলি যখন ঘটছিল, তখন সরকার কড়া পদক্ষেপ নিয়ে এই অ্যাপগুলিকে ব্লক করে দেয়। ফলে এটিএম মেশিন নিয়ন্ত্রণ করার ভিডিওটি অনালাইনে ছড়িয়ে পড়তেই উদ্বেগ বেড়েছে আমজনতার মধ্যে।

সম্প্রতি ই-রিকশা বন্ধ করে দিতে সক্ষম BAT-BMS অ্যাপের মতোই, এটিএম-এর নিরাপত্তা বিঘ্নিত করা নয়া অ্যাপটির ভিডিও এখন ভাইরাল। সেখানে রীতিমতো দাবি করা হচ্ছে, এই অ্যাপটি ব্যবহার করে এটিএম মেশিন চালু ও বন্ধ করা যায় অনায়াসেই। এটিএম নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত এই অ্যাপের ইন্টারফেসটি একদম BAT-BMS-এর মতো।

 

View this post on Instagram

 

A post shared by Alimuddin Ansari (@indiatrend.in)

এত সহজে কীকরে হ্যাক করা যাচ্ছে এটিএম?

বিশেষজ্ঞরা বলছেন, ই-রিকশার অসুরক্ষিত বিএমএস (BMS) সিস্টেমের কারণে সেটিকে একটি চীনা অ্যাপ দিয়ে নিয়ন্ত্রণ করা যাচ্ছিল। কিন্তু এটিএম মেশিনগুলি ব্যাংকের নেটওয়ার্ক, মাল্টি-লেয়ার সিকিউরিটি ফায়ারওয়াল ও ভিপিএন-এর মাধ্যমে পরিচালিত হওয়ায় অত্যন্ত সুরক্ষিত। কোনো অ্যাপ বা ব্লুটুথ ব্যবহার করে এগুলোকে নিয়ন্ত্রণ করা অসম্ভব। তাই অনেকে সন্দেহ প্রকাশ করেছেন যে, ভিডিওটিতে দেখানো এটিএম মেশিনটি হয়তো আপনা থেকেই রিবুট হচ্ছিল। আর সেই সুযোগে যিনি ভিডিও বানাচ্ছিলেন, সময় মিলিয়ে এমনভাবে দেখিয়েছেন যেন একটি অ্যাপ ব্যবহার করে যন্ত্রটি চালু ও বন্ধ করা হচ্ছে। উল্লেখযোগ্যভাবে, ভিডিওটিতে BAT-BMS অ্যাপের মতো ইন্টারফেসটি দেখানোর ফলে সন্দেহ আরও জোরালো হয়েছে। বলা হচ্ছে এটি কেবল ভিউ বাড়ানোর ট্রিক। তবে, এ বিষয়ে এখনো কোনো ব্যাংকের তরফ থেকে প্রতিক্রিয়া মেলেনি। 

আরও পড়ুনঃ আধান, রেশন কার্ড থাকলেই ফ্রিতে মোবাইল দিচ্ছে সরকার? জানুন কী বলেছেন প্রধানমন্ত্রী

জানিয়ে রাখি, BAT-BMS অ্যাপ ব্যবহার করে ই-রিকশা বন্ধ করে দেওয়ার খবর সামনে আসার পরই, নড়ে চড়ে বসে প্রশাসন। সম্প্রতি ভারত সরকারের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের (MeitY) তরফে কড়া নির্দেশ জারি করে গুগল প্লে স্টোর (Google Play Store) এবং অ্যাপ স্টোর (App Store) থেকে BAT-BMS অ্যাপের মতো অ্যাপ্লিকেশনগুলি সরিয়ে দেওয়া হয়েছে। তবে, এখনও গুগল প্লে স্টোরে BAT-BMS নামের বেশ কিছু নকল অ্যাপ দেখা যাচ্ছে।

Click here to Read More
Previous Article
নতুন কোচ পেলেও ইস্টবেঙ্গল শিবিরে এল দুঃসংবাদ
Next Article
তারাতলাকাণ্ডে মৃতদের ১০ লাখ, চাকরির ব্যবস্থা! নিজে হাতে সাহায্য তুলে দিলেন মুখ্যমন্ত্রী

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment