indiahood
indiahood

নতুন করে বদলাচ্ছে ওয়েদারের মুড, দক্ষিণবঙ্গের ৮ জেলায় সতর্কতা! আজকের আবহাওয়া

1 day ago

সহেলি মিত্র, কলকাতাঃ জোড়া ঘূর্ণাবর্তের মাঝেই এবার নিম্নচাপের পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। অর্থাৎ আপনি যদি ভেবে থাকেন বৃষ্টি শেষ, তাহলে সে গুড়ে বালি। নতুন করে বাংলার আবহাওয়া (Weather Today) বদলে যেতে চলেছে বলে খবর। আবহাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকা এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে বাংলায় বৃষ্টি আরও তেড়েফুঁড়ে আসতে চলেছে। আর তার শুরু যেন হয়েও গিয়েছে। আজ শনিবার সকাল থেকেই আকাশ কালো মেঘে ঢেকে রয়েছে। সেইসঙ্গে বৃষ্টিও হয়ে গিয়েছে কিছু জায়গায়। তবে আজ সারাদিন জেলায় জেলায় কখনো বিক্ষিপ্ত তো কখন ভারী বৃষ্টির ভ্রূকুটি তৈরি হয়েছে। ফলে বাড়ি থেকে বেরনোর আগে চলুন জেনে নেওয়া যাক সারাদিন সমগ্র বাংলার আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

ঘূর্ণাবর্ত, মৌসুমি অক্ষরেখা এবং সম্ভাব্য নিম্নচাপের কারণে আজ জেলায় জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, শনিবার ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে হাওড়া, কলকাতা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়ারও সম্ভাবনা রয়েছে।

দক্ষিণ-পশ্চিম ও সংলগ্ন বাংলাদেশের ওপর অবস্থানরত ঊর্ধ্ববায়ু ঘূর্ণাবর্তটি, যা গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত এবং উচ্চতার সঙ্গে সঙ্গে দক্ষিণমুখী হয়ে রয়েছে, বর্তমানে একই অবস্থানে রয়েছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকা এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপ এলাকা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। গড় সমুদ্রপৃষ্ঠে মৌসুমি অক্ষরেখাটি বর্তমানে গঙ্গানগর, দিল্লি, হামিরপুর, রাঁচি ও দীঘার ওপর দিয়ে অতিক্রম করে সেখান থেকে দক্ষিণ-পূর্ব দিকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটি গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিমি উচ্চতা পর্যন্ত প্রসারিত।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক আজ সারাদিন উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এদিন ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলায়। এছাড়া বাদবাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি সঙ্গে ঝড়ের সম্ভাবনা রয়েছে।

আগামীকালের আবহাওয়া

রবিবারের আবহাওয়া সম্পর্কে বললে, ছুটির দিনে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি না হলেও বিক্ষিপ্ত বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২ পরগণা, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়।উত্তরবঙ্গের কথা বললে, এদিন ভারী বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং কালিম্পং জেলায়। এছাড়া বৃষ্টি চলবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।

Click here to Read More
Previous Article
একটার দামে মিলেছে দুটো, ৫ হাজার টাকাকে ৭ লাখ ৩২ হাজার বানাল এই শেয়ার
Next Article
বাংলায় ১৭ টি নতুন রেল রুটের কাজ শুরু, কোথায় কোথায়? প্রকাশ্যে এল তালিকা

Related আবহাওয়া Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment