indiahood
indiahood

নতুন শিক্ষাবর্ষে সরকারি স্কুলে হতে চলেছে বড় বদল, আসছে স্মার্ট ক্লাসরুম

3 weeks ago

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসতে না আসতেই শিক্ষা ব্যবস্থায় ব্যাপক রদবদলের পথে হাঁটতে চলেছে প্রশাসন। এবার প্রতিটি সরকারি স্কুলে (Government School) তৈরি হতে চলেছে স্মার্ট ক্লাসরুম (Smart Classroom)। শুধু তাই নয়, ক্লাসের পর পড়ুয়ারা যাতে অবসরে একটু অন্য রকম সময় কাটাতে পারে এবং খেলার ছলে বাস্তব শিক্ষা লাভ করতে পারে তার জন্য স্কুলগুলিতে একাধিক ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে প্রশাসন। আর সেই পরিকল্পনার তালিকাতেও থাকবে মিড ডে মিলের রান্না ঘর।

পড়াশোনার মানোন্নয়ন হবে সরকারি স্কুলে

সরকারি সূত্রে জানা গিয়েছে, রাজ্যের একাধিক জেলার সরকারি স্কুলগুলির অত্যন্ত বেহাল দশা। এক সময় বহু শিক্ষক স্কুলে না এসেই বেতন তুলে নিতেন। এমনকি কেউ কেউ আবার স্কুলে এলেও ঠিক মতো ক্লাস করতেন না, ফলে পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে উঠত একাধিক প্রশ্ন। তাই এবার সবটা পরিবর্তন করতে বড় পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন। প্রতিটি স্কুলে পড়াশোনার মানোন্নয়নের ব্যবস্থা করা হবে। এবং যেসব স্কুল ভাল ফল করতে পারে না, সেগুলিকে আলাদাভাবে চিহ্নিত করা হবে, যাতে সেগুলির প্রতি প্রশাসনের নজর বেশি থাকে। জানা গিয়েছে, উচ্চ বিদ্যালয়ের পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়গুলির পরিকাঠামো বদল করা হবে।

স্মার্ট ক্লাসরুম তৈরি করা হবে

নাম প্রকাশ্যে অনিচ্ছুক শিক্ষাদপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, এই জেলায় অনেক স্কুলের পরিকাঠামো বেহাল অবস্থায় পড়ে রয়েছে। স্কুলের অবস্থা এতটা শোচনীয় যে ছাত্রছাত্রীদের বসার জন্য উপযুক্ত ব্যবস্থা নেই। কোথাও আবার ছাদ থেকে জল পড়ে। তাই সবটা এবার পরিবর্তন করা হবে। জানা গিয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মতো আধুনিক পদ্ধতিতে পড়াশোনা হবে। প্রতিটি শিক্ষক শিক্ষিকাদের নির্দিষ্ট সময়ে স্কুলে আসা বাধ্যতামূলক করা হচ্ছে। ঝাঁ চকচকে স্মার্ট ক্লাসরুম তৈরির পাশাপাশি মিড ডে মিলের রান্না ঘরেরও ভোল বদলে দেওয়া হবে। আর সেই মতো স্কুলগুলিতে অর্থ বরাদ্দ করা হবে।

আরও পড়ুন: ডিজে মামলায় পাল্টা চাল অভিষেকের! বিজেপি নেতাদের ১৭ ‘হুমকি ভাষণ’ তুললেন হাইকোর্টে

পড়াশোনার মানোন্নয়নের পাশাপাশি ড্রপআউট বন্ধ করার উপরও জোর দেওয়া হচ্ছে। আচমকা কেউ যদি স্কুলে আসা বন্ধ করে দেয় তাহলে শিক্ষকরা যেন তার বাড়িতে গিয়ে খোঁজ নেয় এতে একদিকে যেমন ড্রপ আউট বন্ধ হবে তেমনি নাবালিকাদের বিয়েও বন্ধ হবে। অন্যদিকে বহু স্কুলে প্রয়োজনীয় শিক্ষক শিক্ষিকা নেই, তাই আগে শিক্ষক শিক্ষিকা নিয়োগে জোর দেওয়া হবে। সব কিছু ঠিকঠাক থাকলে নতুন শিক্ষাবর্ষ থেকেই আমূল পরিবর্তন আসতে চলেছে শিক্ষা ব্যবস্থায়।

Click here to Read More
Previous Article
পাকিস্তানেই এবার বিপদে আসিম মুনির!
Next Article
বিকেল হতেই দুর্যোগ, ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, আগামীকালের আবহাওয়া

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment