indiahood
indiahood

বিকেল হতেই দুর্যোগ, ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, আগামীকালের আবহাওয়া

3 weeks ago

প্রীতি পোদ্দার, কলকাতা: সকাল থেকে হয়েই চলেছে বৃষ্টি, হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে। যার ফলে পশ্চিমবঙ্গ উপকূলের দিকে ধেয়ে আসছে দুর্যোগ। জানা গিয়েছে, আজ বিকেল থেকেই কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গে (South Bengal) প্রবল বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হতে পারে। যেই কারণে জারি করা হয়েছে কমলা ও হলুদ সতর্কতা। আগামীকালও (Weather Tomorrow) থাকবে দুর্যোগের রেশ।

আজ কোথায় কোথায় হবে বৃষ্টি?

হাওয়া অফিস আগেই জানিয়েছিল যে রথযাত্রার দিন সকাল থেকেই বৃষ্টি হবে, আর সেই রকমই হল। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। দিনভর দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, আজ বিকেলে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি হয়েছে। অন্যদিকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। আশঙ্কা করা হচ্ছে, আগামীকাল, শুক্রবারও বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের একাংশে।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী, আগামীকাল অর্থাৎ শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই মেঘলা আকাশ দেখা যাবে। ভারী বৃষ্টির জন্য ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে জারি করা হয়েছে কমলা সতর্কতা। এছাড়াও কলকাতার পার্শ্ববর্তী হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আবার বাঁকুড়া ও পুরুলিয়ায় থাকছে হলুদ সতর্কতা। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।

আরও পড়ুন: নতুন শিক্ষাবর্ষে সরকারি স্কুলে হতে চলেছে বড় বদল, আসছে স্মার্ট ক্লাসরুম

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল, উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ এর সম্ভাবনা যেমন রয়েছে তেমনই আবার ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে।

Click here to Read More
Previous Article
নতুন শিক্ষাবর্ষে সরকারি স্কুলে হতে চলেছে বড় বদল, আসছে স্মার্ট ক্লাসরুম
Next Article
“আমরাই বিশ্বসেরা.. কে কী বলল যায় আসে না” নিন্দুকদের এক হাত নিলেন স্বয়ং মেসি

Related আবহাওয়া Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment