indiahood
indiahood

ন্যাড়া হলেই ১৫,০০০ টাকা দেবে সরকার! প্রতারিত হয়ে মাথা কামালেন মহিলারা

1 week ago

সৌভিক মুখার্জী, কলকাতা: এবার এক অদ্ভুত প্রতারণার সাক্ষী থাকল তামিলনাড়ু (Tamil Nadu)।  মাথা কামালে অর্থাৎ ন্যাড়া হলে সরকার ১৫,০০০ টাকা করে নগদ দেবে, এরকম প্রলোভন দেখিয়েই মহিলাদের কাছে ফোন করছিল এক প্রতারক। এমনকি করোনা মহামারীর মতো রোগের ভয় দেখিয়েছিল সে। সেই প্রতারণার মুখে পড়েই গ্রামের তিনজন মহিলা মাথার চুল কামিয়ে ফেলেন। কিন্তু তারপরেই সামনে আসে আসল ঘটনা।

মাথা ন্যাড়া করলেই মিলবে ১৫ হাজার টাকা!

নবভারত টিভির একটি প্রতিবেদন অনুযায়ী জানতে পারা যায়, তামিলনাড়ুর সালেম জেলায় এই প্রতারণার ঘটনা ঘটেছে। সেখানকার এক ব্যক্তি প্রথমে একটি ফোন কল পান। ফোনে নিজেকে সরকারি কর্মকর্তা বলে দাবি করে অপরপ্রান্ত থেকে বলা হয়, মানুষের চুলের কারণে তামিলনাড়ু রাজ্যে কোভিড ১৯ এর মতো রোগ আবার বংশবিস্তার করছে। এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য ন্যাড়া হওয়া বাধ্যতামূলক। এমনকি অনেক অযৌক্তিক উদাহরণ দিয়ে সেই ব্যক্তিকে মাথা কামাতে বাধ্য করেন ওই প্রতারক।

সবথেকে বড় ব্যাপার, সংশ্লিষ্ট গ্রামের অন্তত ২০ জনকে এরকম ভাবে ফোন করা হয়েছিল। এমনকি ওই প্রতারক গ্রামের মহিলাদেরকে একটি ভুয়ো সরকারি প্রকল্পের কথা বলেন। সেখানে বলা হয়, তামিলনাড়ু সরকার একটি সরকারি প্রকল্প চালু করেছে যেখানে যে সমস্ত মহিলারা মাথা কামাবেন, তাদেরকে নগদ ১৫ হাজার টাকা করে দেওয়া হবে। এমনকি স্কুল-কলেজের পড়ুয়া মেয়েরা যদি ন্যাড়া হয় তাহলে তাদেরকে একটি ল্যাপটপ সহ মোট ৪৫ হাজার টাকা দেওয়া হবে। এর পাশাপাশি পুরুষরা মাথা কামালে দেওয়া হবে ৬ হাজার টাকা নগদ।

আরও পড়ুন: জরিমানার সাথে জেল, ধ্বনি ভোটের মাধ্যমে লোকসভায় পাশ প্রশ্নফাঁস বিরোধী বিল

তবে যেহেতু ওই প্রতারক গ্রামের মানুষদেরকে ফোন করে এই ছক কষেছিল, তাই সহজেই তারা তা বিশ্বাস করে নেন। পাশাপাশি ওই প্রতারক মাথা কামানোর জন্য সময়সীমা বেধে দেন। এমনকি পরিবারের আত্মীয়-স্বজনদের মধ্যেও তা জানিয়ে দেওয়ার অনুরোধ করা হয়। সেই কারণে ফোন পাওয়ার পর গ্রামের অন্তত তিনজন মহিলা নিজেদের মাথা কামিয়ে ফেলেন। কিন্তু যখন মাথা কামিয়ে সরকারি টাকার জন্য ওই নম্বরে ফোন করা হয়, তখন নম্বরটি সুইচ অফ বলে। তখনই গ্রামবাসীরা বুঝতে পারেন যে তারা প্রতারিত হয়েছেন। যদিও এই ঘটনা সম্পর্কিত তথ্য স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে, এবং তারা ইতিমধ্যেই প্রতারককে খুঁজতে তদন্ত শুরু করেছে।

Click here to Read More
Previous Article
জনসনের বেবি পাউডার মাখলেই হচ্ছে ক্যানসার? সমঝোতা করতে চাইছে সংস্থা! | Johnson & Johnson Baby Powder
Next Article
ভারতীয় রুপির মাধ্যমেই হবে বাণিজ্য, বাংলাদেশকে বড় প্রস্তাব দিল রাশিয়া

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment