indiahood
indiahood

ভারতীয় রুপির মাধ্যমেই হবে বাণিজ্য, বাংলাদেশকে বড় প্রস্তাব দিল রাশিয়া

1 week ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আর্থিক লেনদেন সংক্রান্ত জটিলতা কাটাতে এবার বাংলাদেশকে বড় প্রস্তাব দিল রাশিয়া (Russia-Bangladesh)। ভ্লাদিমির পুতিনের দেশের প্রস্তাব, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য এবার থেকে ভারতীয় রুপিতে করা হোক। পাশাপাশি একটা আলাদা পেমেন্ট সংক্রান্ত অবকাঠামো গড়ে তোলার প্রস্তাবও দিয়েছে মস্কো। একইসঙ্গে ঢাকার বুকে একটি নতুন রাশিয়ান ব্যাঙ্কের শাখা গড়ে তোলা নিয়েও ওপার বাংলার সাথে আলোচনা হয়েছে রাশিয়ার প্রতিনিধিদের।

ভারতীয় রুপিতেই বাংলাদেশের সাথে বাণিজ্য করতে চায় রাশিয়া!

রাশিয়ার উপর পশ্চিমী নিষেধাজ্ঞার কারণে কিছু আর্থিক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। মূলত সে কারণে এবং দীপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে ডলারের উপর নির্ভরশীলতা কমাতে ভারতীয় রূপির মাধ্যমে একে অপরের সাথে ব্যবসা বাড়াতে চায় ঢাকা এবং মস্কো। আসলে আন্তর্জাতিক কূটনীতি, অর্থনৈতিক নিয়ন্ত্রণ এবং বৈদেশিক সম্পর্কের কারণে রাশিয়ার প্রস্তাব নিয়ে অত্যন্ত সতর্কতার সাথে এগোতে চাইছে বাংলাদেশ।

বলাই বাহুল্য, 2022 সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরবর্তী সময়ে আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলির নিষেধাজ্ঞার মুখে পড়েছিল রাশিয়া। বিপাকে পড়েছিল রাশিয়ার ব্যাঙ্কিং ব্যবস্থা। প্রচলিত ব্যবস্থা ব্যবহার করে আন্তর্জাতিক অর্থ লেনদেনের কাজ কঠিন হয়ে পড়ায় রাশিয়া বিভিন্ন দেশের স্থানীয় মুদ্রায় ব্যবসা বাড়ানোর পরিকল্পনা করেছিল। সেই মতোই, ভারত, চিন, তুরস্কের মতো একাধিক দেশের সাথে এই পদ্ধতিতে বাণিজ্য শুরু করেছে রাশিয়া। এবার একই পথ ধরে বাংলাদেশের সাথেও ভারতীয় রূপির মাধ্যমে বাণিজ্য করতে চাইছে তারা।

অবশ্যই পড়ুন: ডেঙ্গুর বাড়বাড়ন্ত রুখতে এবার স্কুল ইউনিফর্মে আসছে বড় বদল, বিশেষ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত আওয়ামী লিগ সরকারের আমলে ঢাকায় রুশ ব্যাঙ্কের একটি শাখা গড়ে তোলার প্রস্তাব দেওয়া হলেও তা কার্যকর হয়নি। ফলে একেবারে নতুন করে ফের বাংলাদেশের কাছে একই প্রস্তাব রেখেছে মস্কো। শোনা যাচ্ছে, এই বিষয়টি আগামী সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ-রাশিয়া আন্তঃসরকার কমিশনের বৈঠকে এ প্রসঙ্গে বিস্তারিত আলোচনা হবে বলেই খবর।

Click here to Read More
Previous Article
ন্যাড়া হলেই ১৫,০০০ টাকা দেবে সরকার! প্রতারিত হয়ে মাথা কামালেন মহিলারা
Next Article
পশ্চিমবঙ্গের সাথে বাণিজ্য বৃদ্ধি করতে আগ্রহী কাজাখস্তান!

Related আন্তর্জাতিক Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment