indiahood
indiahood

অফিস যাত্রীদের জন্য কলকাতায় ৩টি নতুন এসি বাসের ঘোষণা সরকারের, জানুন রুট

1 month ago

সহেলি মিত্র, কলকাতাঃ বাংলায় নতুন সরকার আসার পর থেকে পরিবহণ ব্যবস্থায় যেন বিপ্লব ঘটেছে। ফের একবার ট্রাম ব্যবস্থা ফিরিয়ে আনা, একের পর এক বাস রুটে নতুন বাস, বাসের সংখ্যা বাড়ানো, মহিলাদের বিনামূল্যে যাতায়াত করার ছাড়পত্র, সে এক কথায় বৈপ্লবিক পরিবর্তন আসছে। কিন্তু এখানেই শেষ নয়, এবার কলকাতা শহরে আরও ৩টি রুটে তিনটি নতুন বাস পরিষেবা (Kolkata AC Bus) চালু করল সরকার। এই বিষয়ে সকলকে তথ্য দিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়।

৩টি নতুন এসি বাস চালু করল সরকার

মূলত যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও সুবিধার কথা মাথায় রেখে ৩টি নতুন এসি বাস পরিষেবা চালু করা হল। এই বাসগুলির কারণে সবথেকে বেশি উপকৃত হবেন কলকাতা শহরের মানুষজন। লকেট চট্টোপাধ্যায়ের পোস্ট অনুযায়ী, নতুন যে এসি বাস পরিষেবাগুলি চালু হয়েছে সেগুলি হল AC-58, AC-24 এবং AC-57। এসি-৫৮ ইকোস্পেস (নিউ টাউন) থেকে সোনারপুর অবধি চলবে, এসি-২৪ ঢালাই ব্রিজ (পাটুলি) থেকে হাওড়া স্টেশন অবধি চলবে, এর পাশাপাশি এসি-৫৭ কল্যাণী বড়জাগুলি মোড় থেকে সল্টলেক করুণাময়ী অবধি চলবে।

নতুন বাসগুলি প্রসঙ্গে বিজেপির প্রাক্তন সাংসদ জানান, ‘পশ্চিমবঙ্গ তার পাবলিক ট্রান্সপোর্ট নেটওয়ার্ককে উন্নত করতে চলেছে তিনটি নতুন এসি বাস সার্ভিসের মাধ্যমে, যা কলকাতা এবং এর পার্শ্ববর্তী অঞ্চলে সংযোগ বাড়াবে। নতুন রুটগুলো দ্রুত এবং আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করবে এবং রাজ্যজুড়ে প্রধান আবাসিক, বাণিজ্যিক, স্বাস্থ্যসেবা ও পরিবহন কেন্দ্রগুলোর সাথে সংযোগ স্থাপন করবে।’ তিনি ইঙ্গিত দিয়েছেন আরও বাস আসছে সে বিষয়ে।

আরও পড়ুনঃ ফের সোনা, রুপোর দামে অনেকটাই পতন! আজকের রেট

চলবে আরও বহু বাস

পশ্চিমবঙ্গ ট্রান্সপোর্ট কর্পোরেশন (WBTC) কলকাতা এবং সংলগ্ন জেলাগুলোর মধ্যে সংযোগ বাড়ানোর জন্য তিনটি নতুন বাস সার্ভিস চালু করেছে। AC-57, AC-58 এবং S-70 চালু হয়েছে। নতুন AC-57 বাসটি বড় জাগুলি মোড় থেকে করুণাময়ী (সল্ট লেক) পর্যন্ত সংযুক্ত করবে। অন্যদিকে AC-58 সরাসরি সোনারপুর থেকে ইকো স্পেস (নিউ টাউন) পর্যন্ত চলবে। এর পাশাপাশি S-70 কাঁচরাপাড়া (গান্ধী মোড়) থেকে সদর বাজার, ব্যারাকপুর পর্যন্ত চলবে।

Click here to Read More
Previous Article
রাজ্যের ঐতিহ্যশালী রথযাত্রা কমিটিগুলিকে ৫ লাখ টাকা করে অনুদান ঘোষণা নবান্নের!
Next Article
Application Rejected থেকে Under Enquiry, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় আপডেট

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment