indiahood
indiahood

অনস্পট পলিউশন টেস্ট করবে ট্রাফিক পুলিশ, হাতে এল অত্যাধুনিক যন্ত্র

1 month ago

প্রীতি পোদ্দার, কলকাতা: দূষণ কমাতে বড় উদ্যোগ নিতে চলেছে কলকাতা ট্রাফিক পুলিশ! এখন থেকে শুধু কাগজ দেখিয়ে নয়, এ বার পেট্রল, সিএনজিতে চলা গাড়ি বাইক, অটোর অন স্পট পলিউশন (Pollution) টেস্ট শুরু করবে কলকাতা পুলিশ (Kolkata Traffic Police)। বর্তমানে দূষণ এখন সারা বিশ্বে এক গভীর সমস্যা। কারখানা থেকে, যানবাহন থেকে বেশিমাত্রায় দূষণ ঘটছে আজকাল। আর তাই এই দূষণ নিয়ন্ত্রণে আনতে লালবাজারের পক্ষ থেকে বিশেষ পদক্ষেপ নেওয়া হতে চলেছে।

হবে অনস্পট পলিউশন টেস্ট

বায়ুদূষণের কথা মাথায় রেখে একটি নির্দিষ্ট সময় অন্তর সব গাড়িকেই ধোঁয়া পরীক্ষা করিয়ে তার শংসাপত্র নিতে হয়। এই পরীক্ষা করানো, গাড়িগুলির পক্ষে বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু অনেকেই খরচের কথা মাথায় রেখে সেই পরীক্ষা করান না। এমনকি ধরা পড়ার ভয়ে জালি কাগজও বানিয়ে ফেলেন, তাই সেই কারচুপি বন্ধ করতে বড় উদ্যোগ নিল কলকাতা পুলিশ। এবার শুধু কাগজ দেখিয়ে আর ছাড় পাওয়া যাবে না। পেট্রল, সিএনজিতে চলা গাড়ি–মোটরবাইক-অটোর অন স্পট পলিউশন টেস্ট করা হবে। জানা গিয়েছে, এমনই অত্যাধুনিক প্রযুক্তির ৩২টি দূষণ মাপার যন্ত্র কলকাতা ট্র্যাফিক পুলিশের হাতে এসেছে।

দূষণ নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ

কলকাতা পুলিশের তরফে জানা গিয়েছে, এতদিন পেট্রল কিংবা সিএনজিতে চলা গাড়ির দূষণ মাপার যন্ত্র ছিল না। শুধু অন স্পট দূষণ পরীক্ষা কেবল ডিজেল গাড়ির ক্ষেত্রেই করা যেত, তাই এতদিন পেট্রল গাড়ির রেজিস্ট্রেশন নম্বর দেখেই পলিউশন সার্টিফিকেট ফেল কি না, তা যাচাই করা হতো। কিন্তু এই ধরনের গাড়ি অনেক সময়ই পার পেয়ে যেত বলে অভিযোগ। আসলে পিইউসি ফেল থাকলে, তখন কেস দেওয়া হতো। এছাড়াও সার্টিফিকেট থাকা সত্ত্বেও যদি ‘কার্বন এমিশন’ ছাড়ার নির্ধারিত মাত্রা ছাড়িয়ে যায়, তাহলে গাড়ির মালিককে নোটিস দেওয়া হত। তবে এবার সেই সমস্যা মিটল। একই সঙ্গে তিন ধরনের জ্বালান‍ি–চালিত গাড়ির পলিউশন টেস্ট করা যাবে।

আরও পড়ুন: ঢুকছে না অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা! ফর্ম যাচাইয়ে গাফিলতি? শোকজ ৩২ কর্মী

প্রসঙ্গত, শহরে দূষণের মাত্রা ক্রমেই বাড়ছে। সমীক্ষা সূত্রে জানা গিয়েছে, গত কয়েক বছরে প্রাইভেট গাড়ির পাশাপাশি কমার্শিয়াল গাড়ি কেনারও হিড়িক পড়ে গিয়েছে। কলকাতা এবং সল্টলেকের পাঁচটি আরটিও মিলিয়ে ভেহিকল রেজিস্ট্রেশন হয়েছে ২৫ লাখের আশপাশে। পুলিশ এবং প্রশাসনের অনুমান, গত কয়েক বছরে এই সংখ্যাটা আরও বাড়তে পারে। তাই পরিবেশের কথা কথা মাথায় রেখেই আধুনিক যন্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে লালবাজার পুলিশ। ৩২টি অত্যাধুনিক দূষণ পরীক্ষার যন্ত্র কিনেছে কলকাতা পুলিশের ট্র্যাফিক বিভাগ। দরকার পড়লে ভবিষ্যতে আরও যন্ত্র কেনা হবে।

Click here to Read More
Previous Article
বাজেটে কী থাকবে জানানোই হতো না অর্থমন্ত্রীকে!
Next Article
কমল গোল্ড রিজার্ভ, ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারেও পতন

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment