indiahood
indiahood

অভাব মিটেছে বিনিয়োগকারীদের! ৩৬৩% পর্যন্ত রিটার্ন দিয়েছে এই ৩ পেনি স্টক

3 weeks ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ার বাজারে (Stock Market) অল্প বিনিয়োগে মোটা টাকা আয়ের একমাত্র মাধ্যম পেনি স্টক। এই ধরনের ছোট স্টকগুলিই বিগত দিনগুলিতে বিনিয়োগকারীদের বিপুল রিটার্ন দিয়ে মাল্টিব্যাগার হয়ে উঠেছে। অনেক ক্ষেত্রে বিনিয়োগকারীরাও এই ধরনের শেয়ার বা স্টকে বিনিয়োগের ক্ষেত্রে বেশি আগ্রহী। এর সবচেয়ে বড় কারণ, এক্ষেত্রে অল্প বিনিয়োগ করে মোটা টাকা আয়ের সুযোগ থাকে। তবে এতে যেমন লাভ রয়েছে, তেমনই রয়েছে ক্ষতির ঝুঁকিও। আজকের প্রতিবেদনে রইল এমন তিনটি স্টক যেগুলি বিনিয়োগকারীদের 363 শতাংশ পর্যন্ত রিটার্ন দিয়েছে।

এই 3 স্টক বিনিয়োগকারীদের মালামাল করেছে!

কোবো বায়োটেক

জনপ্রিয় সংস্থা কোবো বায়োটেক মাত্র ছয় মাসের মধ্যে বিনিয়োগকারীদের 363 শতাংশ রিটার্ন দিয়েছে। শেষ ট্রেডিং সেশনে এই সংস্থার শেয়ারের দাম 1.97 শতাংশ বেড়ে 9 টাকা 82 পয়সায় ট্রেড করেছিল। বলাই বাহুল্য, যেসব বিনিয়োগকারীরা এই সংস্থার শেয়ার মাত্র 2 টাকা 11 পয়সায় কিনেছিলেন তাঁরা প্রত্যেকেই আজ পর্যন্ত 363 শতাংশ রিটার্ন পেয়েছেন। এক কথায়, পুরো মালামাল হয়ে গিয়েছেন এইসব বিনিয়োগকারীরা।

গুজরাত ইঞ্জেক্ট কেরালা লিমিটেড

জনপ্রিয় সংস্থা গুজরাত ইনজেক্ট কেরালা লিমিটেডের শেয়ার থেকে বিগত দিনগুলিতে মোটা রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। আজকের দিনে দাঁড়িয়ে এই সংস্থার একটি শেয়ারের দাম রয়েছে 12 টাকা 80 পয়সা। তবে এই সংস্থা আজ পর্যন্ত অল্প সময়ের ব্যবধানে 218 শতাংশ পর্যন্ত রিটার্ন দিয়েছে। ভবিষ্যতে এই সংস্থার শেয়ার থেকে মোটা টাকা আয় করতে পারেন বিনিয়োগকারীরা।

অবশ্যই পড়ুন: মমতাকে কোনও দিনই মিস করবেন না ফিরহাদ? জানিয়ে দিলেন নিজেই

প্যানাফিক ইন্ডাস্ট্রিয়াল

প্যানাফিক ইন্ডাস্ট্রিয়ালের শেয়ার বা পেনি স্টক সম্পর্কে খুব কম সংখ্যক মানুষই অবগত। তবে এই শেয়ার ধীরে ধীরে বিনিয়োগকারীদের পকেট ভরিয়ে দিয়েছে। শেষবারের মতো গত 17 জুলাই এই সংস্থার একটি শেয়ারের দাম 1.82 শতাংশ বেড়ে 1 টাকা 68 পয়সায় দাঁড়িয়েছিল। যদিও অল্প সময়ের ব্যবধানে এই সংস্থার শেয়ার থেকে 167 শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। ভবিষ্যতেও এই সংস্থা মোটা রিটার্ন দিতে পারে বলেই আশাবাদী বিশেষজ্ঞদের একাংশ।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।) 
Click here to Read More
Previous Article
লাইসেন্স থেকে গাড়ির রেজিস্ট্রেশন, যেতে হবে না RTO, অনলাইনেই হবে কাজ
Next Article
জলে রো-কোর পরিশ্রম, মেসিদের ফাইনালের আগেই ভারতকে গুঁড়িয়ে সিরিজ জিতল ইংল্যান্ড

Related ব্যবসা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment