indiahood
indiahood

জলে রো-কোর পরিশ্রম, মেসিদের ফাইনালের আগেই ভারতকে গুঁড়িয়ে সিরিজ জিতল ইংল্যান্ড

3 weeks ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: জলে গেল রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলির লড়াই। ইংল্যান্ডের কাছে গত ওয়ানডেতে হারের (India Lost To England) পর আহত বাঘের মতোই তৃতীয় ওয়ানডেতে ঝাঁপিয়ে পড়েছিল টিম ইন্ডিয়া। আশা ছিল, লড়াই করে সিরিজ ঘরে তুলবে তারা। সেই পথটা সহজ করার কাজ করেছিলেন দুই মহাতারকা রোহিত এবং বিরাট। কিন্তু তাতে কাজের কাজ হল না। ইংল্যান্ডের মাটি কাঁপানো বোলিং আক্রমণের সামনে মাথা নোয়াতে হল মেন ইন ব্লুুকে। বলতেই হয়, এদিন রো-কো ছাড়া ভারতের আর কোনও ব্যাটসম্যানই সে অর্থে ভারতের জন্য নিজেকে উজার করে দিতে পারেননি। ফলস্বরূপ, লিওনেল মেসিদের ফাইনালের আগেই ভারতের পরাজয় দেখতে হল দেশবাসীকে।

রোকোর দুর্ধর্ষ ব্যাটিং সত্ত্বেও হারল ভারত

রবিবার, লর্ডসের মাঠে প্রথমে ব্যাট করতে নেমে একেবারে আগুন ঝরিয়েছিল ইংল্যান্ড। 7 উইকেট হাতে রেখে নির্ধারিত 50 ওভারে 387 রান তুলে দিয়েছিল ইংলিশরা। যা দেখে খানিকটা ভয় পেয়ে গিয়েছিলেন টিম ইন্ডিয়ার সমর্থকরা। তবে ব্যাট করতে নেমে সেই ভয় কাটালেন রোহিত। অধিনায়ক শুভমন গিলের সাথে জুটি বেঁধে এদিন ইংল্যান্ড শিবিরের উপর একেবারে ছড়ি ঘোরালেন রোহিত শর্মা। দুই তারকার ব্যাট থেকে একেবারে আগুনের ফুলকি ঝরছিল বলা যায়।

এদিন গিল 77 রানে আউট হয়ে গেলেও সেঞ্চুরি করেও লড়াই চালিয়ে যাচ্ছিলেন রোহিত শর্মা। বন্ধু বিরাটের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দলের জন্য রানের ব্যবধান কমিয়ে আনছিলেন তিনি। যদিও শেষ পর্যন্ত 138 রানে ফিরতে হয়েছিল তাঁকেও। তবে রোহিত যেটা করে দিয়ে গিয়েছিলেন সেটা ভারতকে বাড়তি অক্সিজেন যুগিয়েছে। এরপর অবশ্য ইংল্যান্ড শিবিরের উপর ক্ষমতা প্রদর্শনের সুযোগ পেয়েছিলেন বিরাট। মাঠে টিকে থেকে একটু একটু করে রান এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তিনি। এর মাঝে আউট হয়ে মাঠ ছাড়েন ইশান কিষাণ এবং অধিনায়ক আইয়ার।

কে এল রাহুলকে সাথে নিয়ে চাপের মুখে লড়াই করছিলেন বিরাট। শেষ পর্যন্ত স্যাম কারাণের বলে ক্যাচ আউট হয়ে ফিরতে হয়েছিল কোহলিকেও। একদিক থেকে সেখানেই ম্যাচ হেরে গিয়েছিল ভারত। এরপর খেলা যখন 47 ওভারে দাঁড়িয়ে 5 উইকেট হারানো ভারতকে জিততে হলে করতে হবে 23 বলে 65 রান। সেই কঠিন কাজ সম্ভব করে দেখানোর যথাসাধ্য চেষ্টা করেছিলেন কে এল রাহুল। বল অল্প থাকায় নিজেকে সেট করার সুযোগ পাননি কে এল। ফলে চালিয়ে খেলতে গিয়ে আউট হতে হয় তাঁকেও। এরপর আর কি! যাঁরাই ব্যাট করতে এলেন ইংল্যান্ডের বোলিং অস্ত্রের শিকার হয়ে ভারতের পরাজয়ের সাক্ষী হয়ে রইলেন। তাতে 2-1 ব্যবধানে গোটা ওয়ানডে সিরিজ পকেটে পুরে নিল ইংলিশরা।

Click here to Read More
Previous Article
অভাব মিটেছে বিনিয়োগকারীদের! ৩৬৩% পর্যন্ত রিটার্ন দিয়েছে এই ৩ পেনি স্টক
Next Article
ঘাম অতীত, দফায় দফায় ভিজবে দক্ষিণবঙ্গের ৯ জেলা, আজকের আবহাওয়া

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment