indiahood
indiahood

অভিষেকের বিরুদ্ধে হাজার কোটির দুর্নীতির অভিযোগ, FIR দায়ের করলেন বিজেপি নেতা

1 week ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এবার কালীঘাট তৃণমূলের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সরকারি জমি দখল এবং পুকুর ভরাটের অভিযোগে থানায় FIR দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস। তাঁর দাবি, মহেশতলার জিঞ্জিরা বাজারে 52 বিঘা সরকারি জমি এবং 11টি পুকুর ভরাট করে আবাসন তৈরি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! আর সেই ঘটনায় ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের পাশাপাশি কয়েকজন উচ্চপদস্থ সরকারি আধিকারিকের বিরুদ্ধেও মামলা দায়ের করেছেন বিজেপি নেতা।

অভিষেকের বিরুদ্ধে হাজার কোটি টাকারও বেশি দুর্নীতির অভিযোগ!

বিগত দিনগুলিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ উঠেছে। এবার সেই তালিকায় জুড়ে গেল হাজার কোটি টাকার বেশি দুর্নীতি! বিজেপি নেতা অভিজিৎ দাসের অভিযোগ, মহেশতলার জিঞ্জিরা বাজার সংলগ্ন এলাকায় প্রায় 52 বিঘা সরকারি জমি সম্পূর্ণ বেআইনিভাবে দখল করা হয়েছে। এছাড়াও ওই এলাকার 11টি পুকুর রাতারাতি ভরাট করা হয়েছে বলেও দাবি করেন বিজেপি নেতা।

খোঁজখবর নিয়ে জানা গেল, যুবক যুবতীদের বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়ার জন্য সরকারের কাছ থেকে বিতর্কিত জমিটি পেয়েছিল পিসি চন্দ্র। বিজেপি নেতার অভিযোগ, 2016 সালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানেই ওই জমি পিসি চন্দ্রর হাত থেকে চলে যায় সৃজন গ্রুপ নামক একটি সংস্থার হাতে। এক কথায়, সরকারি জমি বেআইনিভাবে বেসরকারি সংস্থাকে পাইয়ে দেওয়া এবং 11টি পুকুর রাতারাতি ভরাট করে দেওয়ার অভিযোগ উঠেছে অভিষেকের বিরুদ্ধে।

অবশ্যই পড়ুন: জনগণনায় অনলাইনে নিজের তথ্য জানান নিজেই! রইল পোর্টাল ঠিকানা ও গোটা পদ্ধতি

অভিযোগকারী বিজেপি নেতার এও দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই হাজার কোটির দুর্নীতির সাথে অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বরা নন বরং একাধিক WBCS অফিসার ও সরকারি আধিকারিক জড়িয়ে। আর এমন দাবিতেই, অভিষেক ও কয়েকজন সরকারী আধিকারিকের বিরুদ্ধে FIR দায়ের করে পুলিশের কাছে পূর্ণাঙ্গ এবং স্বচ্ছ তদন্তের আবেদন জানিয়েছেন বিজেপি নেতা অভিজিৎ দাস।

Click here to Read More
Previous Article
পদত্যাগ করলেন টিম ইন্ডিয়ার কোচ, ফের যোগ দেবেন KKR এ!
Next Article
জনগণনা ২০২৭: নিজেই করুন সেল্‌ফ এনুমারেশন!

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment