indiahood
indiahood

পদত্যাগ করলেন টিম ইন্ডিয়ার কোচ, ফের যোগ দেবেন KKR এ!

1 week ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পদত্যাগ করলেন টিম ইন্ডিয়ার (Team India) কোচ তথা গৌতম গম্ভীরের সহকারি। জানা যাচ্ছে, ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে এবং টি টোয়েন্টি, পরপর দুটি সিরিজে ব্যর্থতার কারণেই নাকি ভারতীয় দলে সহকারি কোচের পদ ছাড়ছেন তিনি। সে কথা নাকি আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছিলেন নেদারল্যান্ডসের প্রাক্তন খেলোয়াড়। এবার পাকাপাকিভাবে পদক্ষেপ নিয়ে ফেললেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, আগামী বছর কলকাতা নাইট রাইডার্স দলে কোচিং করাবেন ভারতীয় দল ছেড়ে বেরিয়ে আসা রায়ান টেন দুশখাতে!

টিম ইন্ডিয়া ছেড়ে KKR এ কোচিং করাবেন রায়ান

ক্রিকইনফোর রিপোর্ট অনুযায়ী, ইংল্যান্ড সফরে গিয়ে প্রথমে টি-টোয়েন্টি এবং পরে ওয়ানডে সিরিজে গো হারা হেরেছে ভারত। আর সেই পরাজয়ের ধাক্কা সামলাতে না পেরে ভারতীয় দলের সহকারী কোচের পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেন রায়ান। ইংল্যান্ডে থাকাকালীনই বোর্ডকে নাকি নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছিলেন প্রাক্তন ক্রিকেটার।

শোনা যাচ্ছে, টিম ইন্ডিয়াকে এশিয়া কাপ থেকে শুরু করে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো সহকারি কোচ এবার গৌতম গম্ভীরের সঙ্গ ছেড়ে কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দিতে চলেছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, 2027 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শাহরুখ খানের দলে কোচিং করানোর কথা রয়েছে প্রাক্তন নেদারল্যান্ডস তারকার। যদিও এ নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেনি নাইট রাইডার্স ম্যানেজমেন্ট। জানিয়ে রাখা ভাল, এর আগে KKR এর হয়ে খেলেছিলেন রায়ান। নিজের ক্রিকেট কেরিয়ারে শাহরুখের দলের হয়ে মাঠ কাঁপিয়েছেন তিনি!

অবশ্যই পড়ুন: জনগণনায় অনলাইনে নিজের তথ্য জানান নিজেই! রইল পোর্টাল ঠিকানা ও গোটা পদ্ধতি

প্রসঙ্গত, গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ হওয়ার পরই সহকারি কোচ হিসেবে টিম ইন্ডিয়ায় যোগ দিয়েছিলেন রায়ান। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য ভারত পরপর দুই সংস্করণে হেরে যাওয়ায় সহকারি কোচের পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এও শোনা যাচ্ছে, এই মুহূর্তে পরিবারের সাথে সময় কাটানোর জন্যই নাকি টিম ইন্ডিয়া ছাড়ার কঠিন সিদ্ধান্ত নিয়েছেন নেদারল্যান্ডসের এক সময়ের দাপুটে ক্রিকেটার।

Click here to Read More
Previous Article
ধর্মতলাকান্ডে ধৃত ১৬ জনকেই জামিন দিল ব্যাঙ্কশাল আদালত।
Next Article
অভিষেকের বিরুদ্ধে হাজার কোটির দুর্নীতির অভিযোগ, FIR দায়ের করলেন বিজেপি নেতা

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment