indiahood
indiahood

পাকিস্তান সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি? আমন্ত্রণ জানাতে চলেছে পাক সরকার

1 week ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাকিস্তান সফর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)? প্রশ্নটা উঠছে পশ্চিমের দেশ আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর ইচ্ছা প্রকাশ করার পর থেকেই। আসলে 2027 সালে ইসলামাবাদে অনুষ্ঠিত হতে চলেছে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলন। আর সেই সম্মেলনে অন্যান্য দেশের প্রধানদের আমন্ত্রণ জানানোর সাথে সাথে আনুষ্ঠানিকভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও আমন্ত্রণ জানাতে চলেছে ইসলামের দেশ।

প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে তৈরি পাকিস্তান

সম্প্রতি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র সংবাদ সম্মেলনে হাজির হয়ে জানিয়েছেন, ইসলামাবাদে অনুষ্ঠিত হতে চলেছে 2027 SCO শীর্ষ সম্মেলন। আর সেই সম্মেলনের জন্য প্রত্যেক সদস্য দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হবে। সেই তালিকায় থাকবে ভারতও। তাঁর কথায়, “প্রটোকল মেনে SCO শীর্ষ সম্মেলনের জন্য প্রত্যেক সদস্য দেশের প্রধানদের আমন্ত্রণ জানানো আয়োজক দেশের দায়িত্ব।”

কয়েকটি সূত্র মারফত জানা গিয়েছে, আনুষ্ঠানিকভাবে নিয়ম মেনে খুব শীঘ্রই অন্যান্য দেশের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানাতে পারে পাকিস্তান সরকার। এখন প্রশ্ন, দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার মাঝে আদৌ কি সেই আমন্ত্রণ রক্ষা করবেন নরেন্দ্র মোদি? ইতিবাচক সম্ভাবনা খুব একটা দেখতে পারছেন না বিশেষজ্ঞ মহলের একটা বড় অংশ।

অবশ্যই পড়ুন: “পরিশ্রমই তোমায় আলাদা করেছে” রাহানে অবসর নিতেই আবেগপ্রবণ পোস্ট রোহিতের

বলে রাখা প্রয়োজন, 2027 সাংহাই সহযোগিতা পরিষদের বৈঠক হওয়ার কথা ইসলামাবাদে। আগেই প্রকাশ্যে এসেছে সেই প্রস্তাব। এই মুহূর্তে SCO এর সদস্য যেহেতু দশটি দেশ। ফলে, সেই তালিকা থেকে ভারত, চিন, রাশিয়া, পাকিস্তান, ইরান, তাজিকিস্তানের মতো দেশগুলির প্রধানদের আমন্ত্রণ পত্র পাঠাবে ইসলামাবাদ। অনেকেই মনে করছেন, ভারতের তরফে ওই আমন্ত্রণ রাখা হলেও প্রধানমন্ত্রী ইসলামাবাদ সফর করবেন না। সেক্ষেত্রে যদি কোনও ভারতীয় প্রতিনিধি সে দেশে যায় তবে ওই সম্মেলনে ভারতের সাথে সিন্ধু জল বন্টন চুক্তি নিয়ে থাকা সমস্যার কথা তুলতে পারে পাকিস্তান! 

Click here to Read More
Previous Article
আগস্টের শুরুতেই হাওড়া, শিয়ালদা থেকে একগুচ্ছ ট্রেন বাতিলের ঘোষণা রেলের
Next Article
টুলু মণ্ডলের সম্পত্তির খতিয়ান প্রকাশ মুখ্যমন্ত্রীর, নেওয়া হবে কড়া অ্যাকশন

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment