indiahood
indiahood

আগস্টের শুরুতেই হাওড়া, শিয়ালদা থেকে একগুচ্ছ ট্রেন বাতিলের ঘোষণা রেলের

1 week ago

প্রীতি পোদ্দার, কলকাতা: আগস্টের শুরুতেই ফের বাতিল হতে চলেছে একগুচ্ছ লোকাল ট্রেন (Train Cancelled), ডানকুনি স্টেশন এলাকায় ট্র্যাক রক্ষণাবেক্ষণের কারণে (Howrah Traffic Block) হাওড়া, শিয়ালদহ সহ একাধিক স্টেশন থেকে ট্রেন বাতিল হতে চলেছে শনি ও রবিবার। রেল কর্তৃপক্ষ জানিয়েছে,১ অগস্ট রাত সাড়ে ১০টা থেকে ২ অগস্ট ভোর সাড়ে ৪টে পর্যন্ত মোট ৬ ঘণ্টার ট্রাফিক ব্লক থাকবে। মাথায় হাত রেল যাত্রীদের।

বাতিল হবে একাধিক ট্রেন

দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর, ডানকুনি স্টেশন এলাকায় ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ চলবে আগামীকাল ও রবিবার। আর সেই কারণে হাওড়া ডিভিশনে দুই দিন মোট ৮টি ট্রেন বাতিল করা হয়েছে। তালিকা অনুযায়ী, ১ আগস্ট, শনিবার হাওড়া থেকে বাতিল করা হবে ৩৭৮৪৯ ও ৩৬০৮৭ ট্রেন, বারুইপাড়া থেকে বাতিল করা হবে ৩২৪১৪ ট্রেন, শিয়ালদহ থেকে ৩২৪১৩ ট্রেন বাতিল থাকছে মসাগ্রাম থেকে ৩৬০৮৮ ট্রেন বাতিল থাকছে এবং বর্ধমান থেকে ৩৬৮৬০ ট্রেন বাতিল করা হতে চলেছে। এছাড়াও রবিবার, ২ টি ট্রেন বাতিল হবে। আর সেগুলি হল হাওড়া থেকে ৩৬৮১১ ট্রেন এবং বর্ধমান থেকে ৩৬৮১২ ট্রেন।

থাকবে ৬ ঘণ্টার ট্রাফিক ব্লক

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামীকাল ১ আগস্ট রাত সাড়ে ১০টা থেকে ২ আগস্ট ভোর সাড়ে ৪টে পর্যন্ত মোট ৬ ঘণ্টার ট্রাফিক ব্লক থাকবে। অন্যদিকে শ্রাবণী মেলার জন্য যে বাড়তি ট্রেন চালুর ঘোষণা করা হয়েছে, তাতেও খানিকটা সংশোধন করা হয়েছে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, হাওড়া থেকে তারকেশ্বরগামী ট্রেনগুলি শুধুমাত্র বালি ও শেওড়াফুলি স্টেশনেই স্টপেজ দেবে। এবং ডাউনের যে ট্রেনগুলি আসবে সেগুলি তারকেশ্বর থেকে হাওড়া অথবা শেওড়াফুলিগামী লোকালগুলি সব স্টেশনেই থামবে।

আরও পড়ুন: তাড়িয়েছিলেন বুদ্ধদেব, ঢুকতে দেননি মমতাও! ২০ বছর পর বাংলায় তসলিমা নাসরিন

উল্লেখ্য, গত ২৪ জুলাই হাওড়া ডিভিশনে, নন-ইন্টারলকিংয়ের জন্য চারদিন রেল পরিষেবা ব্যাহত হয়েছিল। বিকেল ৫টা থেকে ২৭ জুলাই ভোর ৫টা পর্যন্ত টানা ৬০ ঘণ্টার নন-ইন্টারলকিংয়ের কাজের জন্য একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল হয়েছিল। এবার পুনরায় ট্র্যাক রক্ষণাবেক্ষণের কারণে সপ্তাহান্তে ফের বাতিল হতে চলেছে ট্রেন।

Click here to Read More
Previous Article
এই শর্তগুলি না পূরণ করলে পাবেন না রেশন, যাচাইয়ের প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার
Next Article
পাকিস্তান সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি? আমন্ত্রণ জানাতে চলেছে পাক সরকার

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment