indiahood
indiahood

পদত্যাগও হবে না, সিবিআই তদন্তও নয়! ছাত্র আন্দোলন নিয়ে জানাল ঝাড়খণ্ড সরকার

4 days ago

সৌভিক মুখার্জী, কলকাতা: দিল্লির ছাত্র আন্দোলনের পর এবার ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের (Jharkhand Protest) দুর্নীতির বিরুদ্ধে শুরু হয়েছে প্রতিবাদ মিছিল। এমনকি এই রাজ্যেও অনশনে বসেছেন ছাত্র আন্দোলনের অন্যতম নেতা দেবেন্দ্রনাথ মাহাতো। তাদের একটাই দাবি, নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা। এমনকি দীর্ঘদিন ধরেই তারা এই দাবি তুললেও সংস্থার তরফ থেকে কোনও রকম পদক্ষেপ নেওয়া হয়নি। তবে এবার রাজ্যটির শাসক দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এ বিষয়ে তাদের সিদ্ধান্তের কথা জানাল।

ছাত্র আন্দোলন নিয়ে কী বলল রাজ্য সরকার?

আসলে রাঁচিতে এই আন্দোলন চলাকালীন সময়ে রাজ্যটির শাসক দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা আনুষ্ঠানিকভাবে একটি বিবৃতি দিয়েছে। সেখানে তারা স্পষ্টভাবে জানিয়েছে, ছাত্ররা বর্তমানে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের মামলার অভিযোগগুলি সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে। কিন্তু জেএমএম বা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার তরফ থেকে এখন কোনও সিবিআই তদন্ত হবে না এবং পদত্যাগ হবে না বলেই জানানো হয়েছে। এই বিবৃতি দিয়েছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার মুখপাত্র মনোজ পান্ডে।

এমনকি তিনি আরও জানিয়েছেন, হেমন্ত সোরেন পদত্যাগ করবেন না। কারণ, এর পিছনে কোনও যুক্তি নেই। আর যে কোনও পরিস্থিতিতে সিবিআই কিংবা ইডি তদন্ত হবে না। এই সংস্থাগুলি কোনও ভাবেই সত্য উদঘাটন করতে পারবে না। এমনকি সিবিআই ভ্যাপাম কেলেঙ্কারিতে সঞ্জীব মুখিয়াকে ক্লিন চিট দিয়েছে। তবে ইতিমধ্যেই এই দুর্নীতির সঙ্গে যুক্ত ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদত্যাগ করেছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন: “স্যার আপনি চলে যাবেন না” অন্ডালের স্কুলে শিক্ষকের বদলিতে কান্নায় ভেঙে পড়ল ছাত্ররা

অন্যদিকে জেএমএম-র এক নেতা জানিয়েছেন, সত্য অবশ্যই সামনে আসবে। ছাত্র-ছাত্রীরা ন্যায় বিচার পাবেই। তবে সরকারও ছাত্র-ছাত্রীদের সঙ্গে আলোচনায় বসবে। এর পাশাপাশি একটি প্রতিনিধি দল গঠন করা হবে এই বিষয়ে। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, বিজেপির আমলে বিভিন্ন পরীক্ষায় অনিয়ম হওয়া সত্ত্বেও কেন তৎকালীন মুখ্যমন্ত্রীরা পদত্যাগ করেননি? হেমন্ত সোরেন নিজে তদন্ত পরিচালনা করছেন। এই মামলায় বর্তমান সরকার যুক্ত নয়।

Click here to Read More
Previous Article
রেগে বলে লাথি, তাতেই রান আউট প্লেয়ার! টাই হয়ে গেল নিশ্চিত জেতা ম্যাচ
Next Article
রাজ্যে গ্রুপ ডি দুর্নীতি মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায় সহ প্রত্যেকে

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment