indiahood
indiahood

রাজ্যে গ্রুপ ডি দুর্নীতি মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায় সহ প্রত্যেকে

4 days ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: তৃণমূল আমলে বাংলায় দুর্নীতি হয়েছে, সে কথা অনস্বীকার্য। এবার সে রাজ্যেরই গ্রুপ ডি দুর্নীতি (Group D Scam) মামলায় চার্জশিটে থাকা প্রত্যেকেই জামিন পেলেন। পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে SP সিনহা সহ প্রত্যেক অভিযুক্তের জামিন মঞ্জুর করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI এর বিশেষ আদালত। অবাক করা বিষয়, এদিনই আদালতে 24 জন অভিযুক্তের জামিনের বিরোধিতা করেন CBI এর এক আইনজীবী। কিন্তু তা সত্বেও বিশেষ আদালতে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়েরা।

স্বশরীরে জামিন নিয়ে গেলেন অভিযুক্তেরা

রাজ্যে গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় আগেই নাম জড়িয়ে ছিল স্কুল সার্ভিস কমিশনের। কার সুপারিশে নিয়োগ হয়েছিল তা নিয়েও ওঠে প্রশ্ন। এরপর মামলার জল আদালতে গড়ালে কলকাতা হাইকোর্টের তরফেও এ নিয়ে কড়া নির্দেশ দেওয়া হয়। নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক ব্যক্তির। সেই দুর্নীতি মামলাতেই সম্প্রতি 24 জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

CBI এর সেই চার্জশিটে নাম ছিল পার্থ চট্টোপাধ্যায়, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, SP সিনহা সহ একাধিক ব্যক্তিত্বের। জানা গিয়েছে, আদালতে দাঁড়িয়ে এই 24 জনের জামিনের আবেদনের বিরোধিতা করেছিলেন খোদ CBI এর আইনজীবী। নিজের বক্তব্যের স্বপক্ষে একাধিক যুক্তি দিয়েছিলেন তিনি। কিন্তু তারপরেও পার্থ চট্টোপাধ্যায়দের জামিন দিয়ে দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির বিশেষ আদালত।

অবশ্যই পড়ুন: বিগ ব্রেকিং! জঙ্গি হামলার আশঙ্কায় স্থগিত অমরনাথ যাত্রা, হাই অ্যালার্ট জম্মু-কাশ্মীরে

যা খবর, বিশেষ আদালতের তরফে 24 জন অভিযুক্তের প্রত্যেককেই জামিন দেওয়ার কথা ঘোষনার পর এদিন জামিন নিতে এসেছিলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়রা। বলাই বাহুল্য, CBI এর বিশেষ আদালতে বাকি প্রত্যেকে জামিন নিতে স্বশরীরে পৌঁছলেও এদিন আদালতে যেতে দেখা যায়নি তৃণমূল আমলের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে।

Click here to Read More
Previous Article
পদত্যাগও হবে না, সিবিআই তদন্তও নয়! ছাত্র আন্দোলন নিয়ে জানাল ঝাড়খণ্ড সরকার
Next Article
জুলাইতে ঢুকলেও আগস্টে মেলেনি ৩০০০ টাকা, আদৌ পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার?

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment