indiahood
indiahood

প্রাকৃতিক ও জীব বৈচিত্র্যে ভরপুর সেঁওয়াতি, পুরুলিয়ায় গড়ে উঠবে নতুন পর্যটন কেন্দ্র

2 weeks ago

অনন্যা সরকার, পুরুলিয়া: শহরের কোলাহল ছেড়ে নির্জনতার উদ্দেশ্যে পাড়ি দেওয়ার এক আদর্শ স্থান, পুরুলিয়ার সেঁওয়াতি (Sewati, Purulia)। ছোট টিলা দিয়ে গড়ে ওঠা পাহাড় শ্রেণি জুড়ে রয়েছে সবুজের সমারোহ। সেই সঙ্গে ঘন জঙ্গলের মধ্যে বয়ে চলা পাহাড়ি ঝর্নার অপরূপ দৃশ্য মন জুড়িয়ে দেয়। এই জঙ্গলেই দেখা মিলতে পারে হাতি, ভাল্লুক এমনকি চিতা বাঘেরও। সন্ধ্যার পর জঙ্গলের থেকে ভেসে আসে বন্য প্রাণীর ডাক। রাজ্যের মধ্যে উইক এন্ডে প্রকৃতির কোলে কিছুটা সময় কাটানোর জন্য এমন একটি মনোরম জায়গা রয়েছে, তা হয়তো অনেকেই জানেন না। পর্যটনের (West Bengal Tourism) বিপুল সম্ভাবনা নিয়ে অপেক্ষা করছে অযোধ্যা পাহাড় থেকে মাত্র ১৮ কিলোমিটার দূরত্বের ঝাড়খন্ডের সীমান্তবর্তী এই ছোট্ট পাহাড়ি এলাকা, সেঁওয়াতি। রাজ্য সরকার এখন পশ্চিমবঙ্গের পর্যটনে এই স্থানটিকে যুক্ত করার তোড়জোড় শুরু করেছে। পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো পরিদর্শন করে যাওয়ার পর প্রশাসন সূত্রে তেমনই ইঙ্গিত মিলেছে। 

সেঁওয়াতি হয়ে উঠবে রাজ্যের নতুন পর্যটন কেন্দ্র 

সম্প্রতি পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো জেলাশাসক সুধীর কোন্থম, অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি সংস্কার), বিডিও, মহকুমাশাসক এবং মুখ্য বনপাল (দক্ষিণ-পশ্চিম চক্র) রানা দত্তকে নিয়ে পুরুলিয়া বনবিভাগের ঝালদা বনাঞ্চলের কলমা বিটের সেঁওয়াতি পাহাড়ি অঞ্চলের পাশাপাশি কোটশিলা বনাঞ্চলের সিমনি বিটের কাড়িয়র জঙ্গল পরিদর্শন করেছেন। সাংসদকে এই অঞ্চলে বনভূমির পরিবেশগত গুরুত্ব সম্পর্কে জানিয়েছে বনদপ্তর। এই অঞ্চলে সেরকমভাবে কোনো জনবসতি নেই, শুধু জঙ্গলে ঢাকা জীব বৈচিত্র্যে সমৃদ্ধ পাহাড় রেঞ্জ। পরিদর্শনের শেষে অবশ্য এই বিষয়ে কিছু জানাননি বনদপ্তরের কর্মী ও জনপ্রতিনিধিরা। 

আরও পড়ুন: বদলে যাবে বাংলার মানচিত্র! এবার পৃথক জেলা হতে চলেছে শিলিগুড়ি

বর্ষায় বৃষ্টির ছোঁয়া পেয়ে সবুজে ভরে ওঠে এই জঙ্গল ঘেরা টিলা-পাহাড়গুলি। ঝালদা ১ নম্বর ব্লকের হেঁসাহাতু গ্রাম পঞ্চায়েত এলাকার সেঁওয়াতি পাহাড়ের কাছে শুধু কয়েকজন বিরহোড় জনজাতির পরিবার বসবাস করে। এছাড়া বাকি এলাকাটি ঘন জঙ্গলে ঘেরা। তবে পর্যটক বা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারদের যে একেবারেই আনাগোনা নেই এই অঞ্চলে, এমনটা নয়। 

আরও পড়ুন: মনোরম জলপ্রতাপ আর বনভূমিতে ঘেরা এক শান্তির আশ্রয়, বর্ষায় ঘুরে আসুন ওড়িশার খান্ডাধার

কিন্তু পূর্বতন সরকারের আমলে প্রকৃতিকে রক্ষা করে এই পাহাড়-জঙ্গল অঞ্চলটিতে পর্যটন শিল্প গড়ে তোলার কোনো পরিকল্পনা তো দূর, ভাবনা-চিন্তার কথাও সামনে আসেনি। তবে এখন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো পরিদর্শন সারার পর পরিবেশগতভাবে সংবেদনশীল এই পাহাড়ি অঞ্চলের প্রকৃতিকে সংরক্ষণ করার পাশাপাশি টেকসই ও প্রকৃতিনির্ভর পর্যটন শিল্প গড়ে তোলার প্রাথমিক পরিকল্পনা শুরু করেছে প্রশাসন। 

Click here to Read More
Previous Article
ইংল্যান্ডের কাছে ভারতের হারের নেপথ্যে মূল কালপ্রিট এই ৫ ভারতীয়
Next Article
৩০ বছর পর অবশেষে বাড়ি ফিরছে এভারেস্ট জয়ী ভারতীয় জওয়ানের নশ্বর দেহ

Related অফবিট Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment