indiahood
indiahood

পরিচারিকাদেরও মাতৃত্বকালীন ছুটি, দেওয়া হবে বেতনও? বিশেষ প্রস্তাব স্বাস্থ্যদপ্তরের

3 days ago

প্রীতি পোদ্দার, কলকাতা: বড় সুখবর, এবার শুধু সরকারি কর্মী নয়, বাড়ির পরিচারিকাদের জন্যও আনা হচ্ছে মাতৃত্বকালীন ছুটি (Maternity Leave)। পাশাপাশি অসংগঠিত ক্ষেত্রে কর্মরত মহিলাদের জন্যও এমনই চিন্তাভাবনা করা হচ্ছে। শুধু তাই নয়, এই ছুটির মধ্যেও দেওয়া হবে বেতন। শ্রম দপ্তরের কাছে এমনই গুরুত্বপূর্ণ প্রস্তাব শীঘ্রই পেশ করতে চলেছে স্বাস্থ্যদপ্তর (West Bengal Health Department)। এদিকে সরকারের এই প্রস্তাবের ভাবনা নিয়ে ব্যাপক খুশি মহিলারা।

প্রথম ছ’মাস ব্রেস্ট ফিডিং খুব জরুরি

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী গতকাল, বুধবার কলকাতা মেডিক‌্যাল কলেজে বিশ্ব স্তন পান সপ্তাহ পালন দিবসের অনুষ্ঠানে হাজির ছিলেন স্বাস্থ‌্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ‌্যায়। সঙ্গে ছিলেন কলকাতা মেডিক‌্যাল কলেজের অধ‌্যক্ষ ডা. ইন্দ্রনীল বিশ্বাস, ডা. সেবন্তী গোস্বামী প্রমুখ। সেখানেই আলোচনা হয় মাতৃদুগ্ধর উপকারিতা নিয়ে। প্রথম ছ’মাস যা সন্তানকে খাওয়ানো অত‌্যন্ত জরুরী। অসংগঠিত ক্ষেত্রের নারীরা মা হলে কীভাবে ? ছুটি নিয়ে মাতৃদুগ্ধ খাওয়াবেন সেই নিয়ে ওঠে প্রশ্ন। এই প্রসঙ্গে স্বাস্থ‌্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ‌্যায় জানিয়েছেন, ‘‘বর্তমানে শুধু অফিস বা সরকারি প্রতিষ্ঠানে নয়, বিভিন্ন ধরনের পেশায় মহিলারা কাজ করছেন। কিন্তু অসংগঠিত ক্ষেত্রে কর্মরত বহু মহিলা সন্তান জন্মের পর প্রয়োজনীয় ছুটি পান না। ফলে মাতৃত্বের প্রাথমিক দায়িত্ব পালন তাঁদের পক্ষে কঠিন হয়ে পড়ে।”

পরিচারিকাদের মাতৃত্বকালীন ছুটির দাবি স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন যে, “আমরা কখনও ভেবেছি যে কাজের মেয়েটা কতদিন মাতৃত্বের জন্য ছুটি পায়? সে যদি ৬-৮ ঘণ্টা কাজে থাকে, তাহলে কখন সে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাবে? তাই এই বাস্তব পরিস্থিতি বিবেচনা করে শ্রম দপ্তরের কাছে আমাদের আবেদন অসংগঠিত ক্ষেত্রের মহিলাদের জন‌্য চিন্তাভাবনা করুন।’’ তাঁর মতে, মাতৃত্বকালীন ছুটি শুধুমাত্র মহিলাদের অধিকার নয় বরং শিশুর স্বাস্থ্যের উন্নতির ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং সদ্যোজাতদের জন‌্য ঈশ্বরের দান এই মাতৃদুগ্ধ। তাই অসংগঠিত ক্ষেত্রের নারীরাও যাতে নিজের সন্তানকে সঠিকভাবে ‘ব্রেস্ট ফিড’ করাতে পারেন তা নিয়ে ভাবার প্রস্তাব রেখেছেন স্বাস্থ্যমন্ত্রী।

আরও পড়ুন: এবার প্রসূতি ওয়ার্ডে আনা হচ্ছে ব্রেস্ট ফিডিং কর্নার, বিশ্ব স্তন্যপান সপ্তাহে ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

এদিন শুধু স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ‌্যায় যে শুধু মাতৃত্বকালীন সমবেতন ছুটির প্রস্তাব রেখেছেন তা নয়, এর পাশাপাশি সরকারি হাসপাতালগুলিতে সরকারি হাসপাতালের মায়েদের জন্যও বিভিন্ন ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার তৈরির নির্দেশও দিয়েছেন। কারণ চিকিৎসামতে শিশু ভূমিষ্ঠ হওয়ার এক ঘণ্টার মধ্যে স্তন্যপান শুরু করানো উচিৎ, কিন্তু সেইরকম কোনো পর্যাপ্ত ব্যবস্থা নেই সরকারি হাসপাতালে। অর্থাৎ যে প্রাইভেসির প্রয়োজন তার অভাব রয়েছে। আর তাই সুবিধা সকলের জন্য সমান করার ক্ষেত্রে এই উদ্যোগ নেওয়া হতে চলেছে।

Click here to Read More
Previous Article
“সিনিয়র খেলোয়াড়দের সম্মান করা উচিত” অবসরের পর আবারও বিস্ফোরক অজিঙ্কা রাহানে
Next Article
তোলা না দেওয়ায় দুর্গাপুরে অ্যাম্বুলেন্স চালককে বেধড়ক মারধর! অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতা

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment