indiahood
indiahood

“সিনিয়র খেলোয়াড়দের সম্মান করা উচিত” অবসরের পর আবারও বিস্ফোরক অজিঙ্কা রাহানে

3 days ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শীঘ্রই শুরু হবে ভারত বনাম শ্রীলঙ্কার টেস্ট সিরিজ (India Vs Sri Lanka)। আর তার আগেই অবসর গ্রহণের পর ভারতীয় টেস্ট দল নিয়ে বড় মন্তব্য করলেন প্রাক্তন ক্রিকেটার অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। ভারতীয় টেস্ট দলের একসময়কার নিয়মিত খেলোয়াড় মুখ খুললেন লাল বলের ক্রিকেটে টিম ইন্ডিয়ার ব্যর্থতা নিয়ে। একই সাথে জানালেন, টেস্টে কেন ভারতের অবস্থা এত খারাপ! শুধু তাই নয়, ভারতীয় টেস্ট দলে অভিজ্ঞ তথা প্রবীণ ক্রিকেটারদের গুরুত্ব কতটা সেটাও বুঝিয়ে দিয়েছেন রাহানে।

টেস্টে টিম ইন্ডিয়ার ব্যর্থতা নিয়ে যা বললেন রাহানে

2023 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ব্যর্থ হওয়ার পর থেকেই একে একে টিম ইন্ডিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে সিনিয়র খেলোয়াড়দের। সেই তালিকায় প্রথমেই নাম আসে, চেতেশ্বর পুজারা, অজিঙ্কা রাহানেদের। এরপর টেস্ট থেকে অবসর নিয়েছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। সদ্য স্টিক টু ক্রিকেট নামক একটি পডকাস্টে হাজির হয়ে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার রাহানে মুখ খুললেন ভারতীয় টেস্ট দল নিয়ে।

অবশ্যই পড়ুন: কেন বাংলাদেশে হামলা হল সাকিব আল হাসানের বাড়িতে? জানুন আসল কারণ

সদ্য ক্রিকেট থেকে অবসর নেওয়া তারকা রাহানে বলেন, “এখন আর তেমন কোনও সিনিয়র ক্রিকেটার অবশিষ্ট নেই। তবে টেস্ট ক্রিকেটে তাঁদের প্রয়োজন। সিনিয়র খেলোয়াড়দের অবশ্যই সম্মান করা উচিত। তবে সমস্যা হল, সব প্লেয়াররাই একসাথে চলে গিয়েছেন।” রাহানের বক্তব্যের মধ্যে দিয়ে একটা বিষয় খুব পরিষ্কার, তিনি অভিজ্ঞ ক্রিকেটার হওয়া সত্ত্বেও ভারতীয় দলে যে গুরুত্ব পাননি সেটাই নিজের বক্তব্যের মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছেন। তাছাড়াও ভারতীয় দলের লাল বলের ক্রিকেটে বেহাল দশার কারণও যে সিনিয়র ক্রিকেটারদের অবহেলা করা সেটাও ইঙ্গিতে বুঝিয়ে দিলেন তিনি।

উল্লেখ্য, আগামী 15 আগস্ট থেকে শুরু হচ্ছে ভারত বনাম শ্রীলঙ্কা টেস্ট সিরিজ। প্রথম টেস্ট চলবে 19 আগস্ট পর্যন্ত। এরপর লঙ্কান ভূমিতে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে 23 আগস্ট থেকে 27 আগস্ট পর্যন্ত। সেই মতোই, ইতিমধ্যেই শ্রীলঙ্কায় পৌঁছে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। মূল সিরিজের আগে চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত।

Click here to Read More
Previous Article
‘গান্ধী পরিবারের চেয়ে সংঘ পরিবার অনেক বেশি গণতান্ত্রিক!’ বিজেপিতে যোগ দিয়েই বিস্ফোরক সুস্মিতা দেব
Next Article
পরিচারিকাদেরও মাতৃত্বকালীন ছুটি, দেওয়া হবে বেতনও? বিশেষ প্রস্তাব স্বাস্থ্যদপ্তরের

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment