indiahood
indiahood

রাজ্যে অস্থায়ীভাবে ৮০০ হোমগার্ড নিয়োগ, তোড়জোড় শুরু লালবাজারের

1 week ago

সৌভিক মুখার্জী, কলকাতা: অস্থায়ী ভিত্তিতে এবার হোমগার্ড (Home Guard) নিয়োগের তোড়জোড় শুরু করল কলকাতা পুলিশ। সূত্রের খবর, গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র দফতরের তরফ থেকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এমনকি সেখানে কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দাকে এই নিয়োগ সংক্রান্ত ছাড়পত্র দেওয়া হয়েছে। জানা গিয়েছে, প্রাথমিকভাবে মোট ৮০০ জন অস্থায়ী হোমগার্ড নিয়োগ করা হবে। এমনকি তার জন্য নবান্নের তরফ থেকে ১০ কোটি ৮৮ লক্ষ টাকা বাজেট নির্ধারণ করা হয়েছে।

রাজ্যে ৮০০ অস্থায়ী হোমগার্ড নিয়োগ

আসলে দীর্ঘদিন ধরেই দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতুতে মেরামতি এবং সংস্কারের কাজ চলছে। সেই কারণে বিভিন্ন দিন এই সেতু দিয়ে যান নিয়ন্ত্রণ করা হয়। এমনকি যানবাহনগুলিকে অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হয়। এর জন্য যথেষ্ট বেগ পোহাতে হয় কলকাতা পুলিশকে। এমনটাই খবর কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে। আর সবথেকে বড় ব্যাপার, আগামী অন্তত এক বছর বিদ্যাসাগর সেতুতে এই কাজ চলবে। সেই কারণে আগামী দিনগুলোতে শহরজুড়ে ব্যাপক যানজট তৈরি হওয়ার আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এই যানজট নিয়ন্ত্রণ করতেই এবার অস্থায়ী ভিত্তিতে হোমগার্ড নিয়োগের তোড়জোড় শুরু করেছে লালবাজার। এমনকি এ বিষয়ে রাজ্যকে একটি প্রস্তাবও পাঠানো হয়েছিল। অবশেষে রাজ্য প্রশাসনের তরফ থেকে সেই বিষয়ে ছাড়পত্র দেওয়া হয়েছে। অনুমান করা হচ্ছে, খুব তাড়াতাড়ি এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। এবং এই সমস্ত হোমগার্ডদেরকে কলকাতার বিভিন্ন ট্রাফিক গার্ড এলাকায় নিয়োগ করা হবে, এবং তাদের মূল দায়িত্ব থাকবে যান নিয়ন্ত্রণ।

আরও পড়ুন: করা যাচ্ছে না স্ট্যাটাস চেক, এবার কী হবে অন্নপূর্ণা ভাণ্ডারের?

এমনকি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে আজ অর্থাৎ ১ আগস্ট থেকেই তারা পরিষেবা শুরু করবেন। না উল্লেখ করলেই নয়, তৃণমূলের আমলে দীর্ঘদিন ধরেই পুলিশে নিয়োগ বন্ধ ছিল। সেই কারণে কলকাতা পুলিশের ট্রাফিক গার্ডে কর্মী সংকট বহুদিনের। এমনটি সিভিক ভলেন্টিয়ারদেরকে দিয়ে ট্রাফিক গার্ডের কাজ করানো হতো সেই সময়। তবে রাজ্যে এবার সরকারের পালাবদল ঘটেছে। নিয়োগ প্রক্রিয়ায় কোনও খামতি হবে না, এই কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই কারণেই এবার অস্থায়ীভাবে ৮০০ জন হোমগার্ড নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে।

Click here to Read More
Previous Article
স্বাধীনতা দিবসের প্রাক্কালে,নিরাপত্তার কারণে ২ থেকে ১৬ই আগস্ট পর্যন্ত দিল্লিতে ড্রোন ও প্যারাগ্লাইডার নিষিদ্ধ!
Next Article
বাসে ফ্রি ভ্রমণে মহিলাদের জন্য বাধ্যতামূলক পিঙ্ক কার্ড, কীভাবে বানাবেন দেখে নিন

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment