indiahood
indiahood

রাত থেকেই টানা বৃষ্টিপাত ডুয়ার্সে, সিকিমে ভাঙল ব্রিজ! লাল সতর্কতা উত্তরবঙ্গে

1 month ago

সৌভিক মুখার্জী, কলকাতা: ভয়াবহ বিপর্যয় উত্তরবঙ্গে। গতকাল রাত থেকে অবিরাম বৃষ্টির জেরে জলামগ্ন ডুয়ার্স, ধূপগুড়ি সহ একাধিক এলাকা। ক্রমশ বাড়ছে নদীর জলস্তর। এমনকি নদীর পার্শ্ববর্তী এলাকায় সাধারণ মানুষকে সতর্কবার্তা দেওয়ার জন্য প্রশাসনের তরফ থেকে মাইকিং এর ব্যবস্থাও করা হয়েছে। হাওয়া অফিস বলছে, বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে। এমনকি আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল দুর্যোগের সম্ভাবনা রয়েছে (North Bengal Weather)।

ডুয়ার্সে টানা বৃষ্টি

গতকাল রাত থেকেই লাগাতার বৃষ্টিতে নাজেহাল ডুয়ার্সের আমজনতা। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে লাল সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তালিকায় রয়েছে দার্জিলিং, কোচবিহার, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। এমনকি ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস। অথচ দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও দেখাই নেই। এদিকে আবার দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। উত্তর দিনাজপুর জেলাতেও জারি করা হয়েছে ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা। উত্তরবঙ্গে আগামী সোমবার পর্যন্ত লাল সতর্কতা জারি থাকবে বলেই জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে।

আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, আগামী বেশ কয়েকদিন উত্তরবঙ্গে ভারী বর্ষণ হবে এবং দুর্যোগের সম্ভাবনা রয়েছে। এমনকি তার জন্য কড়া সতর্কতা জারি করা হয়েছিল। দার্জিলিং, জলপাইগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার সহ অন্যান্য জেলাগুলির মানুষজনদের আগে থেকে সতর্ক হতে বলা হয়েছিল হাওয়া অফিসের তরফ থেকে। সেই মতো শনিবার রাত থেকেই বানেরহাট, ধূপগুড়ি এবং ডুয়ার্সে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। মুষলধারে বৃষ্টিপাতে জলমগ্ন গোটা উত্তরবঙ্গ। সেই কারণে বিভিন্ন নদীর জলস্তর সকাল থেকেই বাড়তে শুরু করেছে। বন্যার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এদিকে সিকিমে ভারী বর্ষণের কারণে ভেঙে পড়েছে একটি সেতুও। উত্তর সিকিমের ফি-খোলা নদীর উপর বেইলিব্রিজ ভেঙে গিয়েছে।

আরও পড়ুন: বাচ্চাদের পণবন্দি করে ধর্ষণ করা হত মায়েদের! ফাঁস গোসাবার তৃণমূল নেতার অপকর্ম

জানা গিয়েছে, জলঢাকা, তিস্তা, তোর্সা থেকে শুরু করে ডায়না, মূর্তিসহ একাধিক নদীতে বাড়তে শুরু করেছে সকাল থেকেই। এমনকি সমতলে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হয়েছে। আর পাহাড়ি এলাকাগুলোতেও ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে গতকাল রাত থেকেই। যে কারণে সমতলেও জল জমতে শুরু করেছে। এমনকি পাহাড়ে ধস নামার আশঙ্কাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে আলিপুর আবহাওয়া দফতর স্পষ্ট জানিয়েছে, আগামী বুধবারের আগে বৃষ্টিপাত কমার সম্ভাবনা নেই। সেই সূত্রে আরও বিপর্যয় যে বাড়বে উত্তরবঙ্গে তা বলার অপেক্ষা রাখে না। এমনকি বন্যা পরিস্থিতির কথা ভেবে সাধারণ মানুষকে সতর্কও করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে।

Click here to Read More
Previous Article
ভারতকে হারানোর ৪৮ ঘণ্টার মধ্যেই আরও এক শক্তিশালী দলকে গুঁড়িয়ে দিল আয়ারল্যান্ড
Next Article
গিয়েছিলেন সন্তানকে বাঁচাতে, ফুটবল বিশ্বকাপের মাঝেই মৃত্যু তারকা ফুটবলারের স্ত্রীয়ের

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment