indiahood
indiahood

ভারতকে হারানোর ৪৮ ঘণ্টার মধ্যেই আরও এক শক্তিশালী দলকে গুঁড়িয়ে দিল আয়ারল্যান্ড

1 month ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো ভারতীয় পুরুষ দলকে হারিয়েছে আয়ারল্যান্ড (Ireland Cricket Team)। সেই সাফল্যের পর আনন্দে যেন ঘুমোতে পারছেন না আয়ারল্যান্ডের সমর্থকরা। ভারতকে হারানোর মতো বড় প্রাপ্তির 48 ঘণ্টার মধ্যেই আরও এক শক্তিশালী দলকে কুপোকাত করে ছেড়েছে আয়ারল্যান্ড। যদিও সেটা মহিলাদের ক্রিকেটে। আসলে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছ আয়ারল্যান্ডের নারী বাহিনী। আর তাতেই ক্রিকেটে দখল জমিয়েছে এই দেশটি।

ক্রিকেটে দাপট দেখাচ্ছে আয়ারল্যান্ড

পুরুষদের গত টি-টোয়েন্টি ম্যাচে ভারতীয় দলকে 34 রানে হারিয়ে দিয়েছিল আয়ারল্যান্ড। সেই প্রাপ্তির 48 ঘণ্টার মধ্যেই মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড। 26 জুন চিতাকর্ষক পারফরমেন্স করার পর 27 জুন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নেমে খেল দেখালেন আয়ারল্যান্ডের মেয়েরা।

এদিন 20 ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে 7 উইকেট হারিয়ে 128 রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজের নারী বাহিনী। পরবর্তীতে মাঠে নেমে মাত্র 18.1 ওভারে প্রয়োজনীয় লক্ষ্য পূরণ করে 6 উইকেটে জিতে যায় আয়ারল্যান্ড। এদিন দলের হয়ে 63 রানের দাপুটে ইনিংস খেলেছিলেন অরলা প্রেন্ডারগাস্ট।

অবশ্যই পড়ুন: আজই অভিষেক! বৈভবের জন্য টিম ইন্ডিয়ায় জায়গা হারাতে পারেন এই স্টার অলরাউন্ডার

প্রসঙ্গত, পুরুষদের টি-টোয়েন্টি সিরিজে ভারতকে প্রথম ম্যাচে হারিয়ে 1-0 ব্যবধানে ইতিমধ্যেই এগিয়ে রয়েছে আয়ারল্যান্ড। আজ অর্থাৎ 28 জুন দলটি যদি টিম ইন্ডিয়াকে হারিয়ে দিতে পারে সেক্ষেত্রে ইতিহাস গড়ে ফেলবে তারা। আসলে 2023 সালের পর থেকে একটিও টি টোয়েন্টি সিরিজ হারেনি ভারত। আয়ারল্যান্ড বাহিনীর কাছে সুযোগ রয়েছে ভারতের জয়ের ধারা থামিয়ে দেওয়ার।

Click here to Read More
Previous Article
অশোকনগরে শুরু হচ্ছে তেল উত্তোলন, দেশের জ্বালানি মানচিত্রে বড় জায়গা পাবে বাংলা
Next Article
রাত থেকেই টানা বৃষ্টিপাত ডুয়ার্সে, সিকিমে ভাঙল ব্রিজ! লাল সতর্কতা উত্তরবঙ্গে

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment