indiahood
indiahood

রাতের কলকাতাতে ফের চলবে বাস, প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার

3 weeks ago

সহেলি মিত্র, কলকাতাঃ রাতে বেরিয়ে বাস না পেয়ে হয়রানির দিন শেষ। কারণ রাজ্য সরকার এবার কলকাতায় রাত্রিকালীন বাস (Night Bus Kolkata) পরিষেবা চালু করার কথা ভাবছে। আর এটি যদি বাস্তবায়িত হয় তাহলে সাধারণ মানুষের খুশির শেষ থাকবে না। সর্বোপরি যারা অনেক রাত করে অফিসের কাজে বা অন্যান্য কাজের ক্ষেত্রে বাড়ির বাইরে থাকেন, ফেরার জন্য বাসের অপেক্ষায় থাকার পরেও না মেলায় সমস্যায় পড়ছিলেন, তাঁদের এই সমস্যা শেষ হতে চলেছে বলে খবর।

কলকাতায় ফিরছে রাত্রিকালীন বাস পরিষেবা?

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গ সরকার প্ল্যান করছে রাত ৯টার পরেও কলকাতার অর্থনীতি সচল রাখার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার রাত্রিকালীন বাস পরিষেবা পুনরায় চালু করার পরিকল্পনা করছে। গভীর রাতে গণপরিবহন ব্যবস্থার উন্নতির পাশাপাশি সাধারণ মানুষের সুবিধার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে খবর। এর ফলে আইটি পেশাজীবী, স্বাস্থ্যকর্মী, পরিষেবা খাতের কর্মী এবং রাতের শিফটে কর্মরত অন্যান্য যাত্রীরা সবচেয়ে বেশি উপকৃত হবেন।

উপকৃত হবেন সাধারণ মানুষ

রাতের বেলায় উন্নত যোগাযোগ ব্যবস্থা যাতায়াতকে আরও নিরাপদ ও সাশ্রয়ী করে তুলতে পারে এবং স্বাভাবিক কর্মঘণ্টার পরেও যেসব ব্যবসা প্রতিষ্ঠান চালু থাকে, সেগুলোকে সহায়তা করতে পারে। যদিও সরকারের তরফে এই বিষয়ে আনুষ্ঠানিক কিছু ঘোষণা করা হয়নি। তবে যেভাবে একের পর এক বন্ধ থাকা বাস রুট চালু থেকে শুরু করে পুনরায় কলকাতার আইকনিক ট্রাম পরিষেবাকে ফিরিয়ে আনার জন্য সরকার যেভাবে কাজ করছে, সেক্ষেত্রে মানুষ আশাবাদী শীঘ্রই রাত্রিকালীন বাস নিয়েও বিজেপি সরকার সর্বোপরি পরিবহণ দফতর বড় ঘোষণা করবে।

আরও পড়ুনঃ ট্রেনের মতো সুবিধা! চালু হল আসানসোল-শিলিগুড়ি প্রিমিয়াম বাসে, জানুন রুট ও সময়সূচি

এই নিয়ে সাধারণ মানুষ ইতিমধ্যে নিজেদের প্রতিক্রিয়া দিতে শুরু করেছেন। একজন লিখেছেন, ‘কলকাতায় দোকানপাট ও বাস পরিষেবা ২৪ ঘণ্টা চালু রাখা উচিত, কারণ এই শহর কখনও ঘুমায় না। গভীর রাতের বাস এবং সেই সঙ্গে মধ্যরাতের মেট্রো পরিষেবা (রাত ১১:৩০ পর্যন্ত) চালু থাকলে কলকাতার রাতের নিরাপত্তা আরও জোরদার হবে।’ অন্যদিকে পুজোর আগে কেন্দ্রীয় প্রকল্পের অধীনে রাজ্যে ৪৬৪টি নতুন বাস চলবে বলে জানিয়েছেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং। ইলেকট্রিক বাস, সিএনজি বাস থাকবে বহরে।

Click here to Read More
Previous Article
একটাও গোল করতে পারবেন না মেসি? এভাবেই লিওকে আটকে দেবে ইংল্যান্ড!
Next Article
ব্ল্যাঙ্কেট প্রটেকশন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ অভিষেক, জমা দিতে গেলেন কন্ঠস্বর নমুনাও

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment