indiahood
indiahood

সুজিত বসুর মামলা ছেড়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি, নেপথ্যে বিরাট কারণ

1 hour ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু (Sujit Bose)। সেই মামলায় সোমবার শুনানি শেষ হলেও গোটা মামলা ছেড়ে দিলেন উচ্চ আদালতের বিচারপতি শুভ্রা ঘোষ। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এদিন শুনানি শেষ হয়ে যাওয়ার পর শেষ পর্যন্ত সুজিত বসুর এক আইনজীবীকে বিচারপতির চেম্বারে যেতে দেখা যায়। জানা গিয়েছে, ফাইল আনতেই সেখানে গিয়েছিলেন তিনি।

সুজিত বসুর মামলা ছাড়লেন বিচারপতি

গত সোমবার মামলা শেষ হলেও কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ জানিয়েছেন, মঙ্গলবার তাঁর চেম্বারে পৌঁছেছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর কোনও এক আইনজীবী। যদিও সেই সময় চেম্বারে ছিলেন না তিনি। তাই বিচারপতির ব্যক্তিগত সচিবকে ওই চেম্বার থেকে কেসের নির্দিষ্ট ফাইল দিতে বলেছিলেন প্রাক্তন মন্ত্রীর আইনজীবী। এদিকে ইতিমধ্যেই গোটা বিষয়টি কলকাতা হাইকোর্টের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীকে জানিয়েছেন বিচারপতি ঘোষ।

হঠাৎ এই মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত কেন?

সুজিত বসুর মামলার দায়িত্বভার ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের কাঁধে। তবে হঠাৎ বিচারপতির অনুপস্থিতিতে তাঁর চেম্বারে গিয়ে সুজিতের আইনজীবীর ফাইল যাওয়ার ঘটনাটি একেবারেই ভাল চোখে দেখেননি তিনি। বিচারপতির কথায়, “এই ঘটনা অত্যন্ত দুঃখজনক।” মূলত এই কারণেই কলকাতা হাইকোর্টের বর্তমান ভারপ্রাপ্ত বিচারপতিকে গোটা ঘটনাটি জানিয়ে প্রাক্তন দমকল মন্ত্রীর মামলা থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেন বিচারপতি শুভ্রা।

আরও পড়ুন: গাড়ি, বাস অতীত! এবার UBER অ্যাপেই বুক করা যাবে ট্রেন, কীভাবে করবেন দেখুন

প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ সুজিত বসুর মামলা ছেড়ে দেওয়ায় নিয়ম মেনে এই মুহূর্তে সেই মামলাটি সামলাবেন কলকাতা হাইকোর্টের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। এক্ষেত্রে, বর্তমান ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি কিংবা পরবর্তী স্থায়ী প্রধান বিচারপতি ঠিক করবেন সুজিতের সেই মামলা কোন বেঞ্চে যাবে। আর সেটা চূড়ান্ত হয়ে গেলেই নির্দিষ্ট বিচারপতির বেঞ্চে হবে এই মামলার পরের শুনানি।

Click here to Read More
Previous Article
বাদ পড়বে এরা, অন্নপূর্ণা যোজনায় ফের বাড়ি বাড়ি যাচাইয়ের নির্দেশ মুখ্যমন্ত্রীর
Next Article
তীব্র বিতর্কের মুখে পিছু হটল তামিলনাড়ু সরকার!

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment