indiahood
indiahood

সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলার শুনানি কবে? প্রকাশ্যে এল দিনক্ষণ

2 weeks ago

সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বহু প্রতীক্ষিত ডিএ মামলার শুনানি (DA Case) সুপ্রিম কোর্টে কবে হবে এ নিয়ে জল্পনা বহুদিনের। কর্মচারী থেকে শুরু করে পেনশনভোগীরা অধীর আগ্রহে বসে রয়েছেন আদালতের রায়ের দিকে তাকিয়ে। জল্পনা চলছিল, চলতি মাসের তৃতীয় সপ্তাহে সুপ্রিম কোর্টে (Supreme Court) এই মামলার শুনানি হতে পারে। অবশেষে তার দিনক্ষণ জানা গেল। ফলে স্বস্তির হাওয়া বইছে এবার কর্মচারীদের মধ্যে। কবে হবে শুনানি?

সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানির দিনক্ষণ

মামলাকালীদের মূল সংগঠন সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলির অবসরপ্রাপ্ত কর্মচারী, শিক্ষক, পেনশন প্রাপকদের পঞ্চম বেতন কমিশনের বকেয়া না পাওয়ার বিষয়টি তুলে ধরতে চাইছে। এমনকি এ বিষয়ে সম্প্রতি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজেরদের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানান, গ্রান্ট-ইন প্রতিষ্ঠানগুলির অবসরপ্রাপ্তরা এখনও বকেয়া ডিএ-র আংশিক পায়নি। এছাড়া যারা বকেয়া পেয়েছেন তাদের সর্বভারতীয় মূল্য সূচকের ভিত্তিতে তা দেওয়া হয়নি। সেই বিষয়টি আদালতের নজরে আনা হবে।

যদিও রাজ্যে সরকারের পালাবদলের পর মামলাকারীদের তরফ থেকে সুপ্রিম কোর্টে কিছুটা সময় চাওয়া হয়েছিল। আর সেই সূত্র ধরেই জুলাই মাসের তৃতীয় সপ্তাহে মামলার শুনানি হতে পারে বলে জানানো গিয়েছিল। যদিও সুপ্রিম কোর্টে শেষ ২৭ জুন এই মামলার শুনানি হয়েছিল। তারপর থেকেই পরবর্তী তারিখের দিকে তাকিয়ে কর্মচারীরা। তবে আজ সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়ে দিলেন, আগামী ২৩ জুলাই এই মামলার শুনানির দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে দেশের সর্বোচ্চ আদালতে। সেই দিনই কর্মচারীদের পক্ষে বড় কোনও রায় আসতে পারে।

আরও পড়ুন: ২১ জুলাইয়ের সভায় যাওয়ার আগেই আটক চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার

প্রসঙ্গত, বকেয়া ডিএ-র ৫০ শতাংশ নির্দিষ্ট সময়সীমার মধ্যেই নাম মেটাতে পারলে আদালত অবমাননার মামলা দায়ের করার হুঁশিয়ারি দিয়েছিলে ভাস্কর ঘোষ। এমনকি গ্রান্ট-ইন এইড কর্মীরা বকেয়া না পেলে পরবর্তী শুনানিতে সেই ইস্যু তুলে ধরা হবে। আপাতত সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি পি কে মিশ্রর বেঞ্চেই এই মামলার শুনানি হবে। এখন সকলেই তাকিয়ে আগামী ২৩ জুলাইয়ের দিকে।

Click here to Read More
Previous Article
মেসিদের জন্য ইংল্যান্ডের দরজা বন্ধ! শাস্তি পেতে পারে আর্জেন্টিনা
Next Article
কলকাতা ও বনগাঁ-সহ ৮ জায়গায় তল্লাশি কেন্দ্রীয় সংস্থার

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment