indiahood
indiahood

মেসিদের জন্য ইংল্যান্ডের দরজা বন্ধ! শাস্তি পেতে পারে আর্জেন্টিনা

2 weeks ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এ বছর ফুটবল বিশ্বকাপ হাতছাড়া হয়েছে লিওনেল মেসিদের (Lionel Messi)। সেই দুঃখ আগামী কয়েক বছরেও কাটিয়ে উঠতে পারবে না আর্জেন্টিনা (Argentina)! এরই মাঝে উঠে আসছে বড় খবর। শোনা যাচ্ছে, ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচের শেষে এক রাজনৈতিক ব্যানার নিয়ে মাঠে হাজির হয়েছিলেন আর্জেন্টিনার ফুটবলাররা। ঠিক সে কারণেই এবার মেসিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারে ব্রিটিশ সরকার। তাঁদের জন্য চিরতরে বন্ধ হয়ে যেতে পারে ইংল্যান্ডের দরজা। তাতে প্রিমিয়ার লিগেও আর খেলা হবে না আর্জেন্টাইনদের!

বড় শাস্তি পেতে পারে আর্জেন্টিনা!

এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল শেষে ফকল্যান্ড আইল্যান্ডের একটি ব্যানার নিয়ে মাঠে হাজির হয়েছিলেন আর্জেন্টিনার প্লেয়াররা। সেই ব্যানারে লেখা ছিল ফকল্যান্ড আর্জেন্টিনারই! খেলার মাঠে এমন রাজনৈতিক ব্যানার নিয়ে হাজির হওয়ায় আর্জেন্টিনার বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ দায়ের করেছিল ইংল্যান্ড। এবার সেই ঘটনায় আলাদাভাবে নিজেরাই পদক্ষেপ নিতে চাইছে ব্রিটিশ সরকার।

বলাই বাহুল্য, এই মুহূর্তে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেন আর্জেন্টিনার তিন ফুটবলার। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলেন লিসান্দ্রো মার্টিনেজ, টটেনহ্যামের গিয়ে ক্রিশ্চিয়ান রোমেরো এবং চেলসিতে খেলেন এনজো ফার্নান্ডেজ। সূত্রের খবর, বিপুল অর্থে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা আর্জেন্টিনার ফুটবলারদের ভিসা বাতিল করতে চাইছে ব্রিটিশ প্রশাসন। জানা যাচ্ছে, ইংল্যান্ড থেকে বিপুল অর্থ আয় করে নিয়ে গিয়েও ইংল্যান্ডের বিরুদ্ধে রাজনৈতিক পদক্ষেপ মেনে নেওয়া হবে না ব্রিটিশ প্রশাসনের তরফে।

অবশ্যই পড়ুন: ৫ বছরের যাত্রায় ইতি, ইংল্যান্ডের কাছে হারতেই টিম ইন্ডিয়া ছাড়লেন কোচ

এও শোনা যাচ্ছে, ফকল্যান্ড দ্বীপপুঞ্জকে নিয়ে ইংল্যান্ড এবং আর্জেন্টিনার মধ্যে বিরাজ করা অশান্তি নতুন করে উসকে দেওয়ায় আর্জেন্টিনার ফুটবলারদের ব্রিটিশ ভিসা বাতিল করা হতে পারে। আর সেটা হলে চিরতরে আর্জেন্টাইন ফুটবলারদের জন্য ইংল্যান্ডের দরজা বন্ধ হয়ে যাবে! যদিও শোনা যাচ্ছে, একটি বিশেষ শর্তে আর্জেন্টিনার প্লেয়ারদের ক্ষমা করতে পারে, ব্রিটিশ সরকার। শর্ত হল, রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে আর্জেন্টিনার প্লেয়ারদের ইংল্যান্ডের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

Click here to Read More
Previous Article
সিজেপি-র বিক্ষোভে যোগ দিয়ে গ্রেপ্তার স্বরার স্বামী ফাহাদ
Next Article
সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলার শুনানি কবে? প্রকাশ্যে এল দিনক্ষণ

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment