indiahood
indiahood

“সুপ্রিম কোর্টের রায় গ্রহণযোগ্য নয়…” ফের দেশজুড়ে আন্দোলনের ডাক ককরোচদের

1 week ago

সৌভিক মুখার্জী, কলকাতা: ককরোচদের আন্দোলনে উত্তপ্ত গোটা দেশ (CJP Protest)। ইতিমধ্যেই তাদের দাবি মেনে নিয়ে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান। কিন্তু সুপ্রিম কোর্টের রায় গ্রহণযোগ্য নয়। সেই অভিযোগ তুলেই এবার ফের দেশজুড়ে আন্দোলনের ডাক সিজেপির। আসলে নিট আন্দোলনে বিক্ষোভকারীদের উপর যে সমস্ত মামলা করা হয়েছিল, সেগুলি প্রত্যাহার করার দাবি ছিল ককরোচদের। এমনকি সরকার সেই প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্টের রায় সেই প্রতিশ্রুতির সঙ্গে যাচ্ছে না। সেই কারণেই এবার ফের আন্দোলনের ইঙ্গিত দিলেন দলের মুখপাত্র সৌরভ দাস।

ফের দেশজুড়ে ককরোচদের আন্দোলন

সিজেপির দাবি ছিল, আন্দোলনকারীদের উপর যে সমস্ত মামলা করা হয়েছে সেগুলি যেন সরকার প্রত্যাহার করে। কিন্তু গতকাল সুপ্রিম কোর্ট রায় দেয়, অপরাধের ইতিহাস নেই এরকম নাবালক বিক্ষোভকারীদেরকে গ্রেফতার করা যাবে না। কিন্তু অপরাধের ইতিহাস থাকলে সেই সমস্ত বিক্ষোভকারীদের বিরুদ্ধে অতীতের মামলা চালিয়ে যাওয়া যাবে, এমনটাই জানায় দেশের শীর্ষ আদালত। এখানেই আপত্তি ককরোচদের। এদিন দলের মুখপাত্র সৌরভ দাস এক্স হ্যান্ডেলে জানান, সুপ্রিম কোর্ট যে অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছে তা গোটা দেশের জন্য উদ্বেগ। সরকারকে বর্তমান এফআইআর বা অভিযোগের ভিত্তিতে আইনি প্রক্রিয়া এবং তদন্ত চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে আদালত, এটি কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।

তাঁর আরও সংযোজন, “গত ২৫ জুলাই কেন্দ্র সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে আন্দোলনকারীদের উপর থেকে এফআইআরগুলি প্রত্যাহার করা হবে। এমনকি শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণের জন্য কোনও ব্যবস্থা নেওয়া হবে না সরকারের তরফ থেকে। সেই প্রতিশ্রুতির উপর ভরসা রেখেই ককরোচ জনতা পার্টি তাদের আন্দোলন প্রত্যাহার করেছিল। কিন্তু এখন ভারত সরকার ও বিজেপি শাসিত রাজ্যগুলি বিক্ষোভকারীদের বিরুদ্ধে এফআইআর চালিয়ে যেতে পারে, এমনই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। যদিও প্রথম থেকেই আমাদের আশঙ্কা এমনটাই ছিল। কিন্তু আদালতের এই আদেশ সম্পূর্ণ অগ্রহণযোগ্য।”

আরও পড়ুন: সোনা, রুপোর বাজারে স্বস্তির হাওয়া, অনেকটাই কমল দাম! দেখুন রেট

এদিকে পুনরায় আন্দোলন প্রসঙ্গে সৌরভ দাসের বক্তব্য, “যদি সরকার প্রতিশ্রুতি রক্ষা না করে এবং বিক্ষোভকারীদের সমস্যার মুখে পড়তে হয়, তাহলে পূর্ব ঘোষণা অনুযায়ী দেশজুড়ে আবারও ককরোচ জনতা পার্টি আন্দোলন শুরু করবে। এবার আর কোনও পথ খোলা থাকবে না। যে সরকার নিজেদের কথা রাখে না, তারা যুব সমাজের কাছ থেকে নীরবতা কোনও ভাবেই আশা করতে পারে না। প্রতিশ্রুতি রক্ষা না করা হলে ভারতের রাজপথ আবারও দেশের তরুণদের কণ্ঠস্বরে জেগে উঠবে।”

Click here to Read More
Previous Article
নন্দীগ্রাম-কলকাতা বাস পরিষেবা চালু SBSTC-র, রইল ভাড়া ও সময়সূচি
Next Article
আর্জেন্টিনাকে সুবিধা দেওয়া হয়েছে! বিশ্বকাপের এতদিন পর প্রকাশ্যে বড় প্রমাণ

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment