indiahood
indiahood

আর্জেন্টিনাকে সুবিধা দেওয়া হয়েছে! বিশ্বকাপের এতদিন পর প্রকাশ্যে বড় প্রমাণ

1 week ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup) চলাকালীন আর্জেন্টিনাকে (Argentina ) সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল বারবার। এ নিয়ে সরব হয়েছেন প্রতিপক্ষ দলের সমর্থকরা। এবার সেইসব যুক্তির স্বপক্ষে সমর্থক হয়ে দাঁড়াল নতুন সিদ্ধান্ত। জানা যাচ্ছে, এবারের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচে সুইস তারকা ব্রিল এম্বোলোকে যে লাল কার্ড দেখানো হয়েছিল সেটা সম্পূর্ণ বেআইনি এবং ভুল ছিল। মঙ্গলবার, সার্কুলার জারি করে সে কথা জানিয়েছে ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড।

আর্জেন্টিনাকে সুবিধা পাইয়ে দিতেই এমন সিদ্ধান্ত?

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল কানসাস সিটিতে। দুই দলের ম্যাচ তখন 1-1 সমতায় ছিল। খেলা যখন দ্বিতীয়ার্ধে গড়াল আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসের চ্যালেঞ্জের মুখে বক্সের কাছেই পড়ে যান এম্বোলো। সেই ঘটনায় প্রথমে রেফারি জোয়াও পিনেইরো পারদেসকে হলুদ কার্ড দেখান। পরবর্তীতে VAR রেফারিকে জানান, আর্জেন্টাইন ফুটবলার কোনও ফাউল করেননি।

পরবর্তীতে দেখা গেল, ম্যাচে অভিনয় করার অভিযোগে এম্বোলোকে হলুদ কার্ড দেখালেন রেফারি। আর সেটাই ছিল সুইজারল্যান্ড ফরওয়ার্ডের দ্বিতীয় হলুদ কার্ড। অর্থাৎ লাল কার্ড দেখে শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হয় ওই ফুটবলারকে। এবার সেই লাল কার্ড নিয়ে মুখ খুলল IFB। সংস্থাটি জানিয়েছে, কোনও ফুটবলারের হলুদ কার্ড যদি দ্বিতীয় হলুদ কার্ড না হয় সেক্ষেত্রে VAR শুধুমাত্র ভুল খেলোয়াড়কে কার্ড দেখানো হয়েছে কিনা সে বিষয়ে হস্তক্ষেপ করতে পারে।

অবশ্যই পড়ুন: রুশ তেল মানেই বিপদ, ভারতের ঘাড়ে ১০০ শতাংশ শুল্কের খাড়া! বিল পাস করিয়ে নিল আমেরিকা

সংস্থাটি বলেছে, কার্ড দেখানোর সময় সিদ্ধান্তে ভুল হয়েছে কিনা সেই ধরনের বিষয়ে পর্যালোচনা করার বা সেই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার VAR এর হাতে নেই। আর এমন বক্তব্যেই সুইজারল্যান্ডের ফুটবলার এম্বোলোকে লাল কার্ড দেখানোর সিদ্ধান্তটি সম্পূর্ণ ভুল ছিল বলেই ঘোষণা করে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড। এ থেকে অনেকেই মনে করছেন, আর্জেন্টিনাকে সুবিধা পাইয়ে দেওয়ার যে অভিযোগ করেছিল সেটা একদিক থেকে সত্যি!

Click here to Read More
Previous Article
“সুপ্রিম কোর্টের রায় গ্রহণযোগ্য নয়…” ফের দেশজুড়ে আন্দোলনের ডাক ককরোচদের
Next Article
অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ীর আত্মীয়র বাড়িতে হানা পুলিশের, উদ্ধার কোটি কোটি টাকা ও সোনা

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment