indiahood
indiahood

স্বামীর অনুমতির প্রয়োজন নেই, নিজের ইচ্ছায় গর্ভপাত করাতে পারেন মহিলা! জানাল হাইকোর্ট

1 month ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গর্ভবতী (Pregnancy) হওয়ার পর সেই গর্ভাবস্থা চালিয়ে যাবেন কিনা বা গর্ভপাত করবেন কিনা সেই সিদ্ধান্ত একান্তই নারীর নিজের। এক্ষেত্রে স্বামীর অনুমতির কোনও প্রয়োজন নেই। নারীদের প্রজনন অধিকার সংক্রান্ত এক মামলায় রায় দিতে গিয়ে এমনটাই জানিয়েছে মধ্যপ্রদেশ হাইকোর্টের (Madhya Pradesh High Court) ইন্দোর বেঞ্চ। ওই বেঞ্চ জানিয়েছে, একজন নারী যদি আইনসম্মত উপায়ে নির্দিষ্ট সময়ে গর্ভবতী হন তবে তিনি নিজেই ঠিক করতে পারেন তিনি পেটে থাকা সন্তানকে রাখবেন নাকি গর্ভপাত করাবেন!

নারীদের প্রজনন অধিকার নিয়ে যা জানালো হাইকোর্ট

সম্প্রতি, মধ্যপ্রদেশ হাইকোর্টের ইন্দোর বেঞ্চে এক দম্পতির একটি মামলা ওঠে। জানা যায়, বছর দুয়েক আগে বিয়ে করেছিলেন ওই দম্পতি। তবে বিবাহ পরবর্তী সময়ে তাঁদের মধ্যে ক্রমাগত চলতো ঝগড়া। ঠিক সেই সময় হঠাৎ গর্ভবতী হয়ে যান ওই নারী। এরপর মহিলার গর্ভাবস্থা 17 সপ্তাহ হয়েছে ঠিক তখন থেকেই আলাদা আলাদা থাকতে শুরু করেন দুজন।

ওই মহিলা জানান, স্বামীর সাথে সম্পর্কের অবনতি হওয়ায় সন্তান ধারণ করা তাঁর জন্য মানসিক, সামাজিক এবং আবেগগত দিক থেকে যথেষ্ট কষ্টকর হবে। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন গর্ভাবস্থা চালিয়ে না গিয়ে গর্ভপাত করাবেন। পরবর্তীতে এক আইনজীবী মারফত গর্ভপাতের অনুমতি চেয়ে হাইকোর্টে মামলা দায়ের করেন ওই মহিলা। এরপরই ওই মহিলার স্বামীকে একটি নোটিস জারি করে ডেকে পাঠায় হাইকোর্ট। তবে আদালতের সমনে সারা দেননি ব্যক্তি।

এদিকে রাজ্যের তরফেও মহিলার এমন আবেদনের বিরোধিতা করা হয়নি। ঠিক সে কারণেই পরবর্তীতে শুনানি চলাকালীন মধ্যপ্রদেশ হাইকোর্টের ইন্দোর বেঞ্চ রায় দেওয়ার সময় সুপ্রিম কোর্টের যুগান্তকারী সিদ্ধান্ত “এক্স বনাম প্রিন্সিপাল সেক্রেটারি, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার” উল্লেখ করে জানিয়েছে, সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী দেশের প্রত্যেক নারী নিজের শরীর এবং প্রজননের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন স্বাধীনভাবে। এটি তাঁর ব্যক্তিগত মর্যাদা এবং মৌলিক অধিকার।

অবশ্যই পড়ুন: জম্মু ও কাশ্মীরকে পাকিস্তানের অংশ হিসেবে দেখিয়েছিল বাংলাদেশ, পথে আনল ভারত

এদিন হাইকোর্ট এও জানায়, অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ একজন নারীর মানসিক, শারীরিক এবং সামাজিক চাপ বাড়িয়ে দেয়। সুতরাং, গর্ভাবস্থা চালিয়ে যাবেন কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা রয়েছে একজন মহিলার। কোনও মহিলাকে তাঁর ইচ্ছের বিরুদ্ধে গর্ভধারণ করার জন্য চাপ দেওয়া যায় না। আদালত গোটা বিষয়টি পর্যবেক্ষণ করে শেষে খুব পরিষ্কার ভাবে জানায়, মহিলার বিচ্ছেদ না হলেও তিনি গর্ভপাত করাবেন কিনা সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। এতে স্বামীর অনুমতির কোনও প্রয়োজন নেই।

Click here to Read More
Previous Article
এই রেশন কার্ডে মিলবে অতিরিক্ত রেশন! ভাগ্য খুলছে আমজনতার! | PMGKAY Ration
Next Article
অন্নপূর্ণা থেকে আয়ুষ্মান, ১৫ জুলাইয়ের মধ্যে জনকল্যাণ শিবিরের আবেদন নিষ্পত্তির নির্দেশ

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment