indiahood
indiahood

ভারতে আসছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল!

5 days ago

দুর্গাপূজোর আগেই যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল! ফুটবলপ্রেমীদের জন্য বহু প্রতীক্ষিত এই হাইভোল্টেজ ম্যাচ এবং বাংলার ফুটবলের সামগ্রিক পরিকাঠামো পুনর্গঠনের লক্ষ্যেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) সভাপতি কল্যাণ চৌবের সঙ্গে বিশেষ বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। রাজ্যে প্রশাসনিক পরিবর্তনের পর ক্রীড়াক্ষেত্রে গতি আনতে 'সাই'-এর নতুন প্রকল্প গ্রহণ থেকে শুরু করে ডুরান্ড কাপে পেপারলেস টিকিটের মতো একাধিক সময়োপযোগী পদক্ষেপ নেওয়া হয়েছে। সোমবার নেতাজি ইন্ডোরে আয়োজিত বৈঠকে ফুটবলের হাল ফেরাতে দীর্ঘমেয়াদি রূপরেখা নিয়ে আলোচনা হয়। আগামী ১০-১৫ বছরের মধ্যে বাংলায় একঝাঁক নতুন জাতীয় মানের ফুটবলার গড়ে উঠবে বলে আশাপ্রকাশ করেছেন এআইএফএফ সভাপতি।

Click here to Read More
Previous Article
'বাংলাদেশি-পাকিস্তানি' তাড়িয়ে নেপালকে ‘হিন্দু রাষ্ট্র’ ঘোষণার জোর দাবি!
Next Article
সাড়ে চার বছর পর মিলল সুখবর, জব কার্ডধারীদের অ্যাকাউন্টে ঢুকল টাকা

Related ইনফো Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment