indiahood
indiahood

ভিক্টোরিয়ায় পৌঁছে গেল TMB দুর্গা, জোকা-এসপ্ল্যানেড রুটে বিরাট সাফল্য কলকাতা মেট্রোর

4 weeks ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: জোকা-এসপ্ল্যানেড রুটে বড় সাফল্য কলকাতা মেট্রোর (Kolkata Metro)। মাত্র এক বছরের মধ্যেই খিদিরপুর থেকে সুরঙ্গ খনন করতে করতে ভিক্টোরিয়া মেমোরিয়াল মেট্রো স্টেশনের কাছে পৌঁছে গেল সুদূর চেন্নাই থেকে নিয়ে আসা টানেল বোরিং মেশিন দুর্গা। ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত প্রথম পর্যায়ের সুরঙ্গ কাটার কাজ শেষ করল TBM। তাতে ভিক্টোরিয়ার একেবারে গা ঘেঁষে তৈরি হয়ে গেল প্রথম পর্যায়ের পার্পল লাইনের টানেল। যা কলকাতা মেট্রোর জন্য বড় সাফল্য বলাই যায়।

দুর্গা এবং দিব্যার হাত ধরেই তৈরি হচ্ছে সুরঙ্গ

জোকা-এসপ্ল্যানেড রুটে সুরঙ্গ কাটার কাজ করছে মূলত দুটি বিশালাকার টানেল বোরিং মেশিন, দুর্গা এবং দিব্যা। 90 মিটার লম্বা এবং প্রায় 650 টন ওজনের দুটি টানেল বোরিং মেশিন নিয়ে আসা হয়েছে চেন্নাই থেকে। এই দুটি মেশিনই কাজ করছে খিদিরপুর থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত অংশে। প্রথমটি অর্থাৎ দুর্গা কাজ করছে পার্ক স্ট্রিটের দিকে। অন্য আরেকটি মেশিন অর্থাৎ দিব্যার কাজ চলছে জোকাগামী লাইনে। বলাই বাহুল্য, খিদিরপুরে ভূপৃষ্ঠ থেকে 17 মিটার নিচে কাজ করছে টানেল বোরিং মেশিন দুর্গা। যদি যুগ্মভাবে দুটি মেশিনের কথা বলা যায় সেক্ষেত্রে দুর্গা এবং দিব্যা খিদিরপুর থেকে পাক স্ট্রিট পর্যন্ত 2.65 কিলোমিটার দীর্ঘ দুই টিউব টানেল নির্মাণের কাজ করছে। জানিয়ে রাখা প্রয়োজন, প্রত্যেক মিনিটে সর্বোচ্চ 80 মিলিমিটার গতিতে মাটির নিচে সুরঙ্গ খনন করে এগিয়ে যাচ্ছে এই দুই মেশিন।

অবশ্যই পড়ুন: শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে বামেদের প্রোপাগান্ডা ভাঙছেন দীপাঞ্জন, মহতী উদ্যোগ বিধায়কের

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, গুরুত্বপূর্ণ টানেল বোরিং মেশিন দুর্গা যেহেতু ইতিমধ্যেই ভিক্টোরিয়া মেমোরিয়াল মেট্রো স্টেশনের কাছে সুরঙ্গ কাটতে কাটতে পৌঁছে গিয়েছে, ফলে মেট্রো কর্তৃপক্ষের আশা আগামী ডিসেম্বর মাসের মধ্যেই সুরঙ্গ খননের কাজ শেষ করে ফেলবে সে। অন্যদিকে জোকামুখী অংশে দিব্যা নামক টানেল বোরিং মেশিনটির ব্রেকথ্রু শেষ হয়ে যাবে 2027 সালের মার্চ মাসের মধ্যেই। সব মিলিয়ে বলাই যায়, সমস্ত রকমের প্রশাসনিক বাধা কাটিয়ে জোকা-এসপ্ল্যানেড রুটে যেভাবে এই দুই টানেল বোরিং মেশিন কাজ চালাচ্ছে তাতে নির্ধারিত সময়ের আগে সুরঙ্গ খননের কাজ শেষ হয়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।

Click here to Read More
Previous Article
আগামী সপ্তাহেই মিলতে পারে টানা ৪ দিন ছুটি! দেখুন নবান্নের হলিডে লিস্ট
Next Article
বারুইপুর অশান্তি, প্ররোচনার অভিযোগ! FIR খারিজ চেয়ে হাই কোর্টে লাহেক আলি

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment