indiahood
indiahood

আগামী সপ্তাহেই মিলতে পারে টানা ৪ দিন ছুটি! দেখুন নবান্নের হলিডে লিস্ট

4 weeks ago

সৌভিক মুখার্জী, কলকাতা: চলছে জুলাই মাস। এমনিতেই এই মাসে একটু ছুটির সংখ্যা কম। কিন্তু তা সত্ত্বেও বুদ্ধি খাটালে একটানা চারদিন ছুটির সুযোগ পেতে পারে স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা। এমনকি তা আগামী সপ্তাহেই। তিনদিন রাজ্যের সমস্ত স্কুলে ছুটি পড়ছে (Holiday List)। এবার নিশ্চয়ই ভাবছেন কবে কবে? জানতে আগ্রহী হলে অবশ্যই পড়ুন প্রতিবেদনটি।

আগামী সপ্তাহে মিলবে ৪ দিন ছুটি!

আসলে আগামী ১৬ জুলাই বৃহস্পতিবার জগন্নাথ দেবের রথযাত্রা। পশ্চিমবঙ্গের পাশাপাশি গোটা ভারতবর্ষে ধুমধাম করে এই রথযাত্রার আয়োজন করা হয়, এবং এই দিন রাজ্যের সমস্ত সরকার, সরকারপোষিত, এমনকি বেসরকারি স্কুল-কলেজগুলি ছুটি থাকে। পাশাপাশি রাজ্যের সমস্ত সরকারি অফিসও বন্ধ থাকে এই রথযাত্রা উপলক্ষে। তবে শুধুমাত্র একদিন নয়, ছুটির সুযোগ মিলতে পারে টানা চার দিন। কীভাবে?

আসলে রথযাত্রা পড়ছে বৃহস্পতিবার। মাঝখানে একটা দিন অর্থাৎ শুক্রবারটা বাদ দিয়ে শনিবার এবং রবিবার তো স্কুল-কলেজ ছুটি থাকে। বিশেষ করে প্রাইভেট স্কুলগুলি শনিবার বন্ধ থাকে। আর রবিবার তো সাপ্তাহিক ছুটি। এদিন সমস্ত সরকারি বা বেসরকারি স্কুলগুলিতে পঠনপাঠন বন্ধ থাকে। সেই কারণে শুক্রবার যদি একটি ইচ্ছাকৃত ছুটি নিয়ে নেওয়া যায় তাহলে একটানা চারদিন ছুটির সুযোগ মিলতে পারে। সবথেকে বড় ব্যাপার, অনেক রাজ্যে বর্ষার কারণে স্কুলে ছুটির ঘোষণা হয়েছে। তবে তারই মধ্যে এই চারদিন ছুটিতে একটি ছোটখাটো ট্রিপ করেই আসা যেতেই পারে।

আরও পড়ুন: ১২%-র বেশি অ্যালকোহলযুক্ত ওষুধ কিনতে প্রেসক্রিপশন বাধ্যতামূলক, বিজ্ঞপ্তি কেন্দ্রের

অন্যদিকে আবার গরমের ছুটি শেষ করে সবে জুলাই মাস থেকে স্কুল শুরু হয়েছে। যদিও অনেক রাজ্যে তীব্র দাবদাহের কারণে পুনরায় গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করা হয়েছে। এদিকে আবার জুলাই মাসের ৬ তারিখ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকার আনুষ্ঠানিকভাবে ছুটি ঘোষণা করেছিল। সেক্ষেত্রে জুলাই মাসে ‘নেই নেই’ বললেও ছুটির তালিকা একেবারে কম নয়।

Click here to Read More
Previous Article
ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে থানায় বাংলাদেশি যুবক, ৫ কোটি ক্ষতিপূরণের দাবি
Next Article
ভিক্টোরিয়ায় পৌঁছে গেল TMB দুর্গা, জোকা-এসপ্ল্যানেড রুটে বিরাট সাফল্য কলকাতা মেট্রোর

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment