indiahood
indiahood

১২৬% বুকিং! চালু হতেই সুপারহিট হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার

21 hours ago

সহেলি মিত্র, কলকাতাঃ বিরাট মাইলফলক অর্জন করল ভারতীয় রেল। আর নতুন রেকর্ড গড়তে সাহায্য করেছে ভারতীয় রেলের প্রথম ‘বন্দে ভারত স্লিপার’ (Vande Bharat Sleeper) ট্রেন। নিশ্চয়ই ভাবছেন কীভাবে? আজকের এই প্রতিবেদনে সেই বিষয়টি নিয়েই আলোচনা হবে। উত্তর-পূর্ব সীমান্ত রেল (Northeast Frontier Railways) তাদের বন্দে ভারত স্লিপার এবং অমৃত ভারত পরিষেবাগুলিতে যাত্রীদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে। যত সময় এগোচ্ছে ট্রেনের চাহিদা বিপুল পরিমাণে বাড়ছে যাত্রীদের মধ্যে। বিশেষ করে বন্দে ভারত স্লিপার ট্রেন নিয়ে মানুষের উত্তেজনার শেষ নেই। বর্তমান সময়ে এই ট্রেনের টিকিট পাওয়াই যেন সকলের জন্য চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।

রেকর্ড গড়ল বন্দে ভারত স্লিপার

২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই মাসের মধ্যে এনএফআর ১৪ জোড়া ট্রেন চালু করেছে, যার মধ্যে রয়েছে এক জোড়া বন্দে ভারত স্লিপার, আট জোড়া অমৃত ভারত, তিন জোড়া দূরপাল্লার মেল/এক্সপ্রেস এবং দুই জোড়া মেল/এক্সপ্রেস ইন্টারসিটি ট্রেন। এদিকে রেল সূত্রে খবর, কামাখ্যা-হাওড়া বন্দে ভারত স্লিপার ট্রেনে (Kamakhya–Howrah Vande Bharat Sleeper Express) কামাখ্যা থেকে ১০৩ শতাংশ এবং হাওড়া থেকে ১২৬ শতাংশ আসন পুরো ভরে ছিল। অমৃত ভারত পরিষেবাগুলির মধ্যে, নিউ জলপাইগুড়ি-তিরুচিরাপল্লি ট্রেনে ১৫৯ শতাংশ এবং ফিরতি পথে ১৫০ শতাংশ যাত্রী পূর্ণ ছিল। নিউ জলপাইগুড়ি-নাগেরকোল রুটে ১৭৩ শতাংশ এবং ফিরতি পথে ১৬০ শতাংশ যাত্রী পূর্ণ ছিল।

কী জানাচ্ছে রেল?

বন্দে ভারত স্লিপার ট্রেন ছাড়াও আরও অনেক এমন ট্রেন রয়েছে যেগুলি চালিয়ে রেলের লক্ষ্মীলাভ তো হয়েইছেই, পাশাপাশি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে সাধারণ যাত্রীদের মধ্যে। যেমনকামাখ্যা-রোহতক ১৩৮ শতাংশ, গোমতী নগর-ডিব্রুগড় ১৪৪ শতাংশ, SMVT বেঙ্গালুরু-আলিপুরদুয়ার জং ১৫১ শতাংশ এবং চার্লাপল্লি-কামাখ্যা ট্রেনে ১৩৫ শতাংশ যাত্রী ছিল। একটি প্রেস বিজ্ঞপ্তিতে এনএফআর জানিয়েছে যে এই পরিসংখ্যান উন্নত সংযোগ ব্যবস্থা, আরামদায়ক ভ্রমণ এবং উন্নত যাত্রী পরিষেবার প্রতি ক্রমবর্ধমান আগ্রহকে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে। সেইসঙ্গে উত্তর-পূর্বাঞ্চল জুড়ে রেল সংযোগ কতটা শক্তিশালী হয়ে উঠেছে সেটাও প্রমাণিত হয়েছে।

 

শীঘ্রই চালু হবে দ্বিতীয় বন্দে ভারত স্লিপার

সূত্রের খবর, খুব শীঘ্রই দ্বিতীয় বন্দে ভারত স্লিপার ট্রেন পেতে চলেছে ভারত। বেঙ্গালুরু এবং মুম্বাইয়ের মধ্যে ট্রেন যাত্রা শীঘ্রই প্রায় ১৬ ঘণ্টায় সম্পন্ন হতে পারে। দক্ষিণ পশ্চিম রেল এই রুটে ‘বন্দে ভারত স্লিপার’ ট্রেন চালানোর প্রস্তুতি শুরু করেছে। প্রস্তাবিত এই ট্রেনের থার্ড এসি টিকিটের দাম প্রাতঃরাশ এবং মধ্যাহ্নভোজ সহ জনপ্রতি প্রায় ৩,০০০ টাকা হবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে, বেঙ্গালুরু এবং মুম্বাইয়ের মধ্যে চলাচলকারী ট্রেনগুলিতে শহর দুটিকে সংযুক্ত করতে প্রায় ২৪ ঘণ্টা সময় লাগে।

Click here to Read More
Previous Article
অন্নপূর্ণা যোজনা মিলিয়ে রাজ্যের এই মহিলারা মাসে পাবেন ৪,৫০০ টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Next Article
ধর্ষণের মামলায় জেলবন্দি প্রাক্তন সাংসদের ফোনে মিলল ১০০টি ভিডিও।

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment