indiahood
indiahood

ধর্ষণের মামলায় জেলবন্দি প্রাক্তন সাংসদের ফোনে মিলল ১০০টি ভিডিও।

22 hours ago

জেলে বসেও দেখে অবাধে পর্ন ভিডিও!
ধর্ষণের মামলায় জেলবন্দি প্রাক্তন সাংসদের ফোনে মিলল ১০০টি ভিডিও।
 
যৌন নির্যাতন ও ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত জেডিএস (JDS)-এর প্রাক্তন সাংসদ প্রজ্জ্বল রেভান্নাকে ঘিরে ফের চরম বিতর্ক। বেঙ্গালুরুর সেন্ট্রাল জেলে তাঁর বিশেষ সেলে হঠাৎ অভিযান চালিয়ে একটি মোবাইল ফোন, পেনড্রাইভ ও চার্জার বাজেয়াপ্ত করেছেন স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের তদন্তকারীরা। মোবাইল ফোনটি পরীক্ষা করতেই তার মধ্যে ৮০ থেকে ৯০টি পর্নোগ্রাফিক ভিডিও উদ্ধার করা হয়েছে।কারাগারের কড়া নিরাপত্তার ভেতরে কীভাবে এই সমস্ত নিষিদ্ধ সামগ্রী পৌঁছাল, তা নিয়ে প্রশ্ন উঠতেই প্রশাসনিক স্তরে চরম পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই কর্তব্যে গাফিলতির অভিযোগে বেঙ্গালুরু সেন্ট্রাল জেলের অ্যাসিস্ট্যান্ট সুপারকে সাসপেন্ড করা হয়েছে এবং সুপারকে পাঠানো হয়েছে কারণ দর্শানোর নোটিশ। পুলিশ সূত্রে খবর, প্রজ্জ্বলের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ও ডিভাইসে প্রচুর ভারতীয় পর্নোগ্রাফিক কন্টেন্ট ডাউনলোড করা ছিল। ফোনটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং জেলে বসে অবৈধভাবে ফোন ব্যবহারের অভিযোগে তাঁর বিরুদ্ধে নতুন করে একটি এফআইআর (FIR) দায়ের করা হয়েছে। সম্প্রতি হাইকোর্টে তাঁর জামিনের আবেদন খারিজ হওয়ার পর জেলের ভেতরে এমন চাঞ্চল্যকর ঘটনা প্রশাসনিক নিরাপত্তাকে বড়সড় প্রশ্নের মুখে ফেলে দিল।
Click here to Read More
Previous Article
১২৬% বুকিং! চালু হতেই সুপারহিট হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার
Next Article
সংস্কৃতি নিয়ে কোনো আপস করা হবে না, বললেন মুখ্যমন্ত্রী বিজয়

Related ইনফো Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment