indiahood
indiahood

২০২৭-র মাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশ করল পর্ষদ, কোন বিষয় কবে দেখুন

3 weeks ago

সৌভিক মুখার্জী, কলকাতা: ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষা কবে (Madhyamik 2027)? এই প্রশ্ন এতদিন ঘুরপাক খাচ্ছিল পড়ুয়াদের মনে। অবশেষে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ প্রকাশ করল। জানা গিয়েছে, আগামী বছর ১৫ ফেব্রুয়ারি থেকে জীবনের প্রথম বোর্ডের পরীক্ষা শুরু হতে চলেছে, এবং পরীক্ষা শেষ হবে আগামী ২৫ ফেব্রুয়ারি। এমনকি কোন পরীক্ষা কোন দিন হবে সে বিষয়ে নির্দিষ্ট সূচি প্রকাশ করা হয়েছে।

২০২৭ সালে মাধ্যমিক পরীক্ষার সূচি প্রকাশ

যেমনটা বলা হল, ১৫ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে এবং ঐচ্ছিক বিষয় দিয়ে পরীক্ষা শেষ হবে ২৫ ফেব্রুয়ারি। নিয়ম করে প্রতিদিন সকাল ১০:৪৫ মিনিট থেকে পরীক্ষা শুরু হবে, এবং চলবে দুপুর ২:০০ টো পর্যন্ত। এমনকি পরীক্ষা শুরু হওয়ার প্রথম ১৫ মিনিট প্রশ্নপত্র দেখার সুযোগ পাবে পরীক্ষার্থীরা। সেক্ষেত্রে ১১:০০ টা থেকেই লেখার অনুমতি পাবে। পর্ষদের তরফ থেকে যে সূচি প্রকাশ করা হয়েছে সেই অনুযায়ী—

  • ১৫ ফেব্রুয়ারি প্রথম ভাষার পরীক্ষা,
  • ১৬ ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষার পরীক্ষা,
  • ১৮ ফেব্রুয়ারি ইতিহাস,
  • ১৯ ফেব্রুয়ারি ভূগোল,
  • ২২ ফেব্রুয়ারি গণিত বা অংক,
  • ২৩ ফেব্রুয়ারি ভৌত বিজ্ঞান,
  • ২৪ ফেব্রুয়ারি জীবন বিজ্ঞান,
  • ২৫ ফেব্রুয়ারি ঐচ্ছিক বিষয়।

প্রসঙ্গত, ঐচ্ছিক বিষয়গুলির মধ্যে কম্পিউটার অ্যাপ্লিকেশন পরীক্ষার জন্য সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০:৪৫ থেকে দুপুর ১:৩০ টা পর্যন্ত। আর বাকি বৃত্তিমূলক বিষয়গুলোর জন্য পরীক্ষা চলবে ১০:৪৫ থেকে ১২:৩০ পর্যন্ত। এছাড়া অন্যান্য ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা দুপুর ২:০০ টো পর্যন্তই হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: ৪ বছর পর উৎসশ্রী পোর্টাল খুললেও হচ্ছে না কাজ, থমকে শিক্ষক ট্রান্সফার প্রক্রিয়া

উল্লেখ করে রাখি, এ বছর অর্থাৎ ২০২৬ সালে বিধানসভা ভোটের কারণে পরীক্ষা অনেকটাই এগিয়ে এনেছিল মধ্যশিক্ষা পর্ষদ। ২ ফেব্রুয়ারি থেকে এ বছর শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা, আর পরীক্ষা শেষ হয়েছিল ১২ ফেব্রুয়ারি। এমনকি পরীক্ষা শেষের ৮০ দিনের মাথায় ফলাফল ঘোষণা করা হয়। এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষ ১০ হাজার ৫৯৮। উত্তীর্ণ হয়েছিল ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন। তবে এক্ষেত্রে জানিয়ে রাখি, প্রথম ভাষার ক্ষেত্রে বাংলা, ইংরেজি সহ আরও ১২টি বিষয় রয়েছে। আর দ্বিতীয় ভাষার ক্ষেত্রে ইংরেজি, বাংলা এবং নেপালি বিষয়ে পরীক্ষা দিতে পারবে পড়ুয়ারা।

Click here to Read More
Previous Article
বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের হেড টু হেড পরিসংখ্যান দেখলে কেঁপে উঠবেন মেসি ভক্তরা!
Next Article
হাইকোর্টে তৃণমূলের অ্যাকাউন্ট ব্যবহারের দাবি ঠুকল ঋতব্রতরা, কী বলল আদালত?

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment